advertisement

BJP Candidate List: দুই বিধায়ককে টিকিটই দিল না বিজেপি! সামনে এল নতুন নাম, বিজেপির তৃতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ

Last Updated:

BJP Candidate List: বিজেপির তৃতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ৷ পানিহাটি থেকে প্রার্থী করা হল আরজি কর কাণ্ডে নির্যাতিতার মাকে৷ মীনাক্ষী-শীর্ষাণ্যর উত্তরপাড়াতেও বিজেপির প্রার্থিপদে বড় চমক৷

বিজেপির তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ
বিজেপির তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ
নয়াদিল্লি: প্রথম এবং দ্বিতীয় দফার পরে এবার তৃতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ কজরল বিজেপি৷ সাধারণ,একুশের বিধানসভা নির্বাচনে সব বিধায়ককেই এবারে টিকিট দিয়েছে বিজেপি৷ কিন্তু, তৃতীয় দফায় কাটা গেল একুশের দুই বিজেপি বিধায়কের নাম৷
বিজেপির তৃতীয় দফার প্রার্থী তালিকা বলছে, ছাব্বিশের নির্বাচনে বাদ গেলেন কোচবিহার দক্ষিণ-এর বিধায়ক নিখিল রঞ্জন দে৷ টিকিট দেওয়া হয়নি ইংলিশবাজারের শ্রীরূপা মিত্র চৌধুরীকেও।
প্রার্থী তালিকা অনুযায়ী, কোচবিহার দক্ষিণ থে্কে বিজেপি প্রার্থী করেছে শ্রী রথীন্দ্রনাথ বোসকে৷ ইংলিশবাজার থেকে প্রার্থী করা হয়েছে অম্লান ভাদুড়িকে৷
advertisement
মূলত, পূর্ববর্তী মেয়াদের খারাপ পারফর্ম্যান্সের কারণেই এই দু’জনের নাম কাটা পড়েছে বলে বিজেপি সূত্রের খবর৷
advertisement
বিজেপির তৃতীয় দফার প্রার্থী
কোচবিহার দক্ষিণ- রথীন্দ্রনাথ বোস
রাজগঞ্জ- দীনেশ দরকার (হারাধন সরকার)
ইসলামপুর- চিত্রজিৎ রায়
হেমতাবাদ- হরিপদ বর্মণ
ইংলিশবাজার- অম্লান ভাদুড়ি
শান্তিপুর- স্বপন দাস
পানিহাটি- রত্না দেবনাথ
হাওড়া মধ্য- বিপ্লব মণ্ডল
উত্তরপাড়া- দীপাঞ্জন চক্রবর্তী (প্রাক্তন সেনাকর্মী)
সিঙ্গুর- অরূপ কুমার দাস
চন্দননগর- দীপাঞ্জন কুমার গুহ
চুঁচুড়া- শ্রী সুবীর নাগ
advertisement
হরিপাল- মধুমিতা ঘোষ
তমলুক- হরেকৃষ্ণ বেরা
মেদিনীপুর- শঙ্কর গুছাইত
পূর্বস্থলী দক্ষিণ- প্রাণকৃষ্ণ তপাদার
কাটোয়া- কৃষ্ণ ঘোষ
সাঁইথিয়া- কৃষ্ণকান্ত সাহা
নলহাটি- অনিল সিং
পানিহাটি কেন্দ্র থেকে বিজেপি-র প্রার্থী হলেন আরজি কর  কাণ্ডের নির্যাতিতা অভয়ার মা৷ এ দিন তৃতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি৷ সেই তালিকাতেই পানিহাটি কেন্দ্রের প্রার্থী হিসেবে অভয়ার মায়ের নাম ঘোষণা করল বিজেপি৷
advertisement
প্রসঙ্গত কয়েক দিন আগেই অভয়ার মা জানিয়েছিলেন, তিনি পানিহাটি কেন্দ্র থেকে বিজেপি-র প্রার্থী হতে চান৷ অভয়ার মা জানিয়েছিলেন, তিনি নিজেই ফোন করে বিজেপি নেতৃত্বের কাছে প্রার্থী হওয়ার ইচ্ছেপ্রকাশ করেছেন৷ অভয়ার মা দাবি করেছিলেন, মেয়ের জন্য ন্যায়বিচার পেতে হাতে ক্ষমতা পেতেই বিধানসভা ভোটে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি৷
advertisement
ঘটনাচক্রে যেদিন অভয়ার মা এই বক্তব্য রেখেছিলেন, তার পর পরই দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছিল বিজেপি৷ যদিও দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় পানিহাটি কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি৷ ফলে অভয়ার মা ইচ্ছেপ্রকাশ করলেও তাঁকে শেষ পর্যন্ত বিজেপি প্রার্থী করে কি না, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল৷ এদিন তাতে সিলমোহর পড়ল৷
advertisement
অন্যদিকে, ধবার বাংলার আরও ১৯ প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। আর তাতে উত্তরপাড়ার প্রার্থী হিসেবে উঠে এল দীপাঞ্জন চক্রবর্তীর নাম। প্রাক্তন এনএসজি কম্যান্ডো দিনকয়েক আগেই যোগ দিয়েছিলেন বিজেপিতে। এবার উত্তরপাড়া থেকে তাঁকেই প্রার্থী করল বিজেপি। ফলে উত্তরপাড়ার লড়াই হয়ে উঠল আরও কঠিন।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
BJP Candidate List: দুই বিধায়ককে টিকিটই দিল না বিজেপি! সামনে এল নতুন নাম, বিজেপির তৃতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ
Next Article
advertisement
Samsung Galaxy M17e 5G নিয়ে এল 120Hz-এর স্মুথনেস, 6000mAh ব্যাটারি শক্তি এবং ৬ বছরের আপডেট, দেখে নিন বিশদে
Samsung Galaxy M17e 5G নিয়ে এল 120Hz-এর স্মুথনেস, 6000mAh ব্যাটারি শক্তি এবং ৬ বছরের আপডেট, দেখে নিন বিশদে
  • Samsung Galaxy M17e 5G নিয়ে এল 120Hz-এর স্মুথনেস

  • 6000mAh ব্যাটারি শক্তি এবং ৬ বছরের আপডেট

  • দেখে নিন ফোনের ফিচার্স বিশদে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement