advertisement

BJP 3rd Candidate List for West Bengal: বাংলায় আরও ১৯ আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি, বাকি থাকল ১৯! শিরোনামে পানিহাটির প্রার্থীর নাম

Last Updated:

BJP 3rd Candidate List in West Bengal Election 2026: বাংলায় প্রথম দফায় ১৪৪টি আসনের প্রার্থিতালিকা ঘোষণা করেছিল বিজেপি। দ্বিতীয় দফায় ১১২টি আসনের পর তৃতীয় দফায় ১৯টি আসনে নাম ঘোষণা করল বিজেপি।

বাংলায় আরও ১৯ আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি
বাংলায় আরও ১৯ আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি
কলকাতা: বুধবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের তৃতীয় দফা প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। তৃতীয় দফায় ১৯ বিধানসভা আসনে প্রার্থীর নাম বলা হয়েছে।
কোচবিহার দক্ষিণ রবীন্দ্রনাথ বোস, রাজগঞ্জ দীনেশ সরকার (হারাধন সরকার), ইসলামপুর চিত্রজিৎ রায়, হেমতাবাদ হরিপদ বর্মণ, ইংলিশ বাজার অম্লান ভাদুড়ি, শান্তিপুর স্বপন দাস, পানিহাটি রত্না দেবনাথ, হাওড়া মধ্য বিপ্লব মণ্ডল, উত্তরপাড়া দীপাঞ্জন চক্রবর্তী, সিঙ্গুর অরূপ কুমার দাস, চন্দননগর দীপাঞ্জন কুমার গুহ, চুঁচুড়া সুবীর নাগ, হরিপাল মধুমিতা ঘোষ, তমলুক হরেকৃষ্ণ বেরা, মেদিনীপুর শঙ্কর গুছাইত, পূর্বস্থলী দক্ষিণ প্রাণকৃষ্ণ তপাদার, কাটোয়া কৃষ্ণ ঘোষ, সাঁইথিয়া কৃষ্ণকান্ত সাহা, নলহাটি অনিল সিং।
advertisement
আরও পড়ুন: ‘প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব’, বোলপুরে প্রচারে বেরিয়ে কেন এমন মন্তব্য অনুব্রতর?
জল্পনা ছিল দিনকয়েক আগে থেকেই। নিজেই দাবি করেছিলেন, বিজেপির প্রার্থী হচ্ছেন। বুধবার বিজেপি যে তৃতীয় দফার তালিকা প্রকাশ করল, তাতে স্পষ্ট, পানিহাটিতে বিজেপির প্রার্থী হলেন, আরজি করের নির্যাতিতা, মৃতা অভয়ার মা।
advertisement
advertisement
প্রথম দফায় ১৪৪টি আসনের প্রার্থিতালিকা ঘোষণা করেছিল বিজেপি। দ্বিতীয় দফায় ১১২টি আসনের পর তৃতীয় দফায় ১৯টি আসনে নাম ঘোষণা করল বিজেপি। আগামী ২৩ এবং ২৯ এপ্রিল দু’দফায় ২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় ভোটগ্রহণ হবে। ফল প্রকাশ করা হবে ৪ মে। প্রথম দফায় ২৩ এপ্রিল রাজ্যের ১৫২টি আসনে ভোটগ্রহণ হবে।
আরও পড়ুন: ‘শুভেন্দু-ঘনিষ্ঠ’-কে ভবানীপুরের রিটার্নিং অফিসারের দায়িত্ব থেকে সরানোর দাবি তুলে সরব তৃণমূল, কী জবাব দিল কমিশন?
দ্বিতীয় দফায় ২৯ এপ্রিল ভোটগ্রহণ রয়েছে ১৪২টি আসনে। দীর্ঘ ৩০ বছর পর পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট হচ্ছে। ২০২১ সালে ভোট হয়েছিল আট দফায়। তৃণমূল ২৯১টি আসনের প্রার্থিতালিকা ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে। অন্য দলগুলি দফায় দফায় প্রার্থীদের নাম ঘোষণা করছে। বাকি থাকল আরও ১৯ আসনের নাম।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
BJP 3rd Candidate List for West Bengal: বাংলায় আরও ১৯ আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি, বাকি থাকল ১৯! শিরোনামে পানিহাটির প্রার্থীর নাম
Next Article
advertisement
Samsung Galaxy M17e 5G নিয়ে এল 120Hz-এর স্মুথনেস, 6000mAh ব্যাটারি শক্তি এবং ৬ বছরের আপডেট, দেখে নিন বিশদে
Samsung Galaxy M17e 5G নিয়ে এল 120Hz-এর স্মুথনেস, 6000mAh ব্যাটারি শক্তি এবং ৬ বছরের আপডেট, দেখে নিন বিশদে
  • Samsung Galaxy M17e 5G নিয়ে এল 120Hz-এর স্মুথনেস

  • 6000mAh ব্যাটারি শক্তি এবং ৬ বছরের আপডেট

  • দেখে নিন ফোনের ফিচার্স বিশদে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement