advertisement

Anubrata Mondal: 'প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব', বোলপুরে প্রচারে বেরিয়ে কেন এমন মন্তব্য অনুব্রতর?

Last Updated:

Anubrata Mondal: বোলপুরে এক জনসভা থেকে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অনুব্রত মণ্ডল। রাজনৈতিক মহলে শোরগোল।

অনুব্রত মণ্ডল (ফাইল ছবি)
অনুব্রত মণ্ডল (ফাইল ছবি)
বীরভূম: বীরভূমের বোলপুরে এক জনসভা থেকে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অনুব্রত মণ্ডল। বোলপুরের ৯ নম্বর ওয়ার্ডের মিশন কম্পাউন্ড এলাকায় তৃণমূল প্রার্থী চন্দ্রনাথ সিংহ-এর সমর্থনে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি রাজনৈতিক সন্ন্যাস নেওয়ার ইঙ্গিত দেন।
সভা থেকে অনুব্রত মণ্ডল বলেন, ”কোনও ডাক্তার যদি প্রমাণ করে দিতে পারেন যে মুসলিমের রক্ত আর হিন্দুর রক্ত আলাদা, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। ঘরে বসে যাব এবং রাজনৈতিক সন্ন্যাস গ্রহণ করব।” তাঁর এই মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।
আরও পড়ুন: শুভেন্দু-ঘনিষ্ঠ’-কে ভবানীপুরের রিটার্নিং অফিসারের দায়িত্ব থেকে সরানোর দাবি তুলে সরব তৃণমূল, কী জবাব দিল কমিশন?
এদিনের সভায় তিনি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথাও তুলে ধরেন। পাশাপাশি, কেন্দ্র সরকারের বিরুদ্ধে বকেয়া অর্থ আটকে রাখার অভিযোগে তীব্র ভাষায় আক্রমণ শানান তিনি। তাঁর দাবি, কেন্দ্রের এই মনোভাবের ফলে রাজ্যের উন্নয়ন ব্যাহত হচ্ছে।
advertisement
advertisement
আরও পড়ুন: শাহরুখ খানের ডায়লগ বলছেন উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী শীর্ষণ্য! ভোটের প্রচারে নয়, ভোট দিতে পারবেন কিনা সেই চিন্তায়!
সব মিলিয়ে, নির্বাচনের মুখে এই জনসভা থেকে অনুব্রত মণ্ডলের বক্তব্য রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক।
ইন্দ্রজিৎ রুজ
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Anubrata Mondal: 'প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব', বোলপুরে প্রচারে বেরিয়ে কেন এমন মন্তব্য অনুব্রতর?
Next Article
advertisement
Samsung Galaxy M17e 5G নিয়ে এল 120Hz-এর স্মুথনেস, 6000mAh ব্যাটারি শক্তি এবং ৬ বছরের আপডেট, দেখে নিন বিশদে
Samsung Galaxy M17e 5G নিয়ে এল 120Hz-এর স্মুথনেস, 6000mAh ব্যাটারি শক্তি এবং ৬ বছরের আপডেট, দেখে নিন বিশদে
  • Samsung Galaxy M17e 5G নিয়ে এল 120Hz-এর স্মুথনেস

  • 6000mAh ব্যাটারি শক্তি এবং ৬ বছরের আপডেট

  • দেখে নিন ফোনের ফিচার্স বিশদে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement