West Bengal assembly elections: সাপ্লিমেন্টারি তালিকাতেও নাম নেই তিনবারের বিধায়ক তথা এবারের তৃণমূল প্রার্থীর! হতবাক গোলাম রব্বানি
- Reported by:Ricktik Bhattacharjee
- Published by:Ratnadeep Ray
Last Updated:
উত্তর দিনাজপুরের গোয়ালপোখর বিধানসভা কেন্দ্রে ভোটের মুখে বড়সড় বিতর্ক তৈরি হল প্রার্থীকে ঘিরেই। তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানির নামই নেই নতুন সাপ্লিমেন্টারি ভোটার তালিকায়—এই তথ্য সামনে আসতেই রাজনৈতিক মহলে তীব্র শোরগোল শুরু হয়েছে।
উত্তর দিনাজপুর, ঋত্বিক ভট্টাচার্য: উত্তর দিনাজপুরের গোয়ালপোখর বিধানসভা কেন্দ্রে ভোটের মুখে বড়সড় বিতর্ক তৈরি হল প্রার্থীকে ঘিরেই। তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানির নামই নেই নতুন সাপ্লিমেন্টারি ভোটার তালিকায়—এই তথ্য সামনে আসতেই রাজনৈতিক মহলে তীব্র শোরগোল শুরু হয়েছে। আগামী ২৩ এপ্রিল এই কেন্দ্রে ভোটগ্রহণের কথা, তার আগেই এমন ঘটনায় চাপে শাসক শিবির।
advertisement
advertisement
এই ঘটনার জন্য সরাসরি বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্র’-এর অভিযোগ তুলেছেন তিনি। রব্বানির বক্তব্য, স্কুল সার্টিফিকেট, পাসপোর্ট, আধার কার্ড-সহ সমস্ত বৈধ নথি জমা দেওয়ার পরেও তাঁর নাম বাদ পড়া অত্যন্ত রহস্যজনক। তাঁর আরও দাবি, শুধু তিনি নন—গোয়ালপোখর কেন্দ্রে প্রায় ৭৮ হাজার ভোটারের নাম এখনও বিচারাধীন।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
জেলার সামগ্রিক চিত্রও উদ্বেগজনক বলেই দাবি করেছেন তিনি। উত্তর দিনাজপুরে প্রায় ৪ লক্ষ ৮০ হাজার ভোটারের নাম সাপ্লিমেন্টারি তালিকায় নেই বলে অভিযোগ, আর গোটা রাজ্যে এই সংখ্যা প্রায় ৬০ লক্ষ। যদিও নির্বাচন কমিশন ইতিমধ্যে প্রায় ২৯ লক্ষ নামের নিষ্পত্তি করেছে, তবুও বাকি বিপুল সংখ্যক ভোটারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
অন্যদিকে, একই তালিকায় নাম অন্তর্ভুক্ত হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে অন্যান্য প্রার্থীদের শিবির। তৃণমূলের জাকির হোসেন, বাইরন বিশ্বাস এবং বিজেপির কলিতা মাজির নাম প্রকাশিত হওয়ায় তাঁদের প্রার্থীপদে আর কোনো আইনি জটিলতা থাকছে না। ফলে একদিকে বিতর্ক, অন্যদিকে স্বস্তি—দুই বিপরীত চিত্রেই এখন সরগরম গোয়ালপোখরের ভোটের ময়দান।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য








