advertisement

Fuel Crisis Update: আরও জাহাজ আসছে, দেশে জ্বালানি সঙ্কট নেই! সর্বদলীয় বৈঠকে আশ্বস্ত করল কেন্দ্র

Last Updated:

যদিও এ দিনের সর্বদলীয় বৈঠকে উপস্থিত ছিলেন না লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি৷ রাহুল আগেই জানিয়েছিলেন তিনি কেরলে ব্যস্ত থাকবেন৷ তৃণমূলের কোনও প্রতিনিধিও বৈঠকে অংশ নেননি৷

সর্বদলীয় বৈঠকে জ্বালানি নিয়ে আশ্বস্ত করল কেন্দ্র৷
সর্বদলীয় বৈঠকে জ্বালানি নিয়ে আশ্বস্ত করল কেন্দ্র৷
দেশে জ্বালানি সঙ্কটের কোনও পরিস্থিতি তৈরি হয়নি৷ জ্বালানি বোঝাই আরও বেশ কয়েকটি জাহাজ ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে বলেও এ দিন সর্বদলীয় বৈঠকে আশ্বস্ত করল কেন্দ্রীয় সরকার৷
বুধবার বিকেল পাঁচটা নাগাদ সংসদ ভবনের ভিতরে এই সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়৷ সরকারের পক্ষ থেকে পরিস্থিতি ব্যাখ্যা করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং৷ বৈঠকের পৌরহিত্যও করেন তিনি৷
সূত্রের খবর, বৈঠকে বিরোধী পক্ষ সহ সব দলকেই সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করে বলা হয়েছে, এই মুহূর্তে দেশের পর্যাপ্ত পরিমাণে জ্বালানি মজুত করা রয়েছে৷ মধ্যপ্রাচ্য এবং উপকূলীয় অঞ্চলে অস্থিরতার কারণে হরমুজ প্রণালীতে সমস্যা তৈরি হলেও পর্যাপ্ত জ্বালানির জোগান যাতে বজায় থাকে, তাও সুনিশ্চিত করা হচ্ছে৷
advertisement
advertisement
বিরোধী দলগুলি অবশ্য দাবি তোলে, নিছক বিবৃতি না দিয়ে লোকসভা এবং রাজ্যসভায় বিষয়টি নিয়ে আলোচনা করুক কেন্দ্রীয় সরকার৷
রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গেও এই ভাবে সর্বদলীয় বৈঠক না ডেকে সংসদে বিতর্কে অংশ নেওয়ার জন্য কেন্দ্রে কাছে দাবি জানান৷
সূত্রের খবর, বৈঠকে বিরোধী শিবিরের অনেক নেতাই জানতে চান, যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হলে সেক্ষেত্রে কীভাবে সরকার জ্বালানির চাহিদার মোকাবিলা করবে৷ বাড়ি বাড়িতে রান্নার গ্যাসের সরবরাহই বা কীভাবে হবে?
advertisement
জবাবে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী জানান, ভারতের মোট এলপিজি চাহিদার ৬০ শতাংশই দেশে উৎপাদন হয়৷ চাহিদার বাকিটা আমদানি এবং পরিকল্পনামাফিক সরবরাহের মাধ্যমে সামাল দেওয়া হয়৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Fuel Crisis Update: আরও জাহাজ আসছে, দেশে জ্বালানি সঙ্কট নেই! সর্বদলীয় বৈঠকে আশ্বস্ত করল কেন্দ্র
Next Article
advertisement
Samsung Galaxy M17e 5G নিয়ে এল 120Hz-এর স্মুথনেস, 6000mAh ব্যাটারি শক্তি এবং ৬ বছরের আপডেট, দেখে নিন বিশদে
Samsung Galaxy M17e 5G নিয়ে এল 120Hz-এর স্মুথনেস, 6000mAh ব্যাটারি শক্তি এবং ৬ বছরের আপডেট, দেখে নিন বিশদে
  • Samsung Galaxy M17e 5G নিয়ে এল 120Hz-এর স্মুথনেস

  • 6000mAh ব্যাটারি শক্তি এবং ৬ বছরের আপডেট

  • দেখে নিন ফোনের ফিচার্স বিশদে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement