advertisement

Fuel Supply: জ্বালানি নিয়ে দুশ্চিন্তা শেষ! রান্নার গ্যাস ও পেট্রোল-ডিজেলের জোগান নিয়ে বড় আশ্বাস দিল ভারত পেট্রোলিয়াম

Last Updated:
LPG Supply: নির্বাচনের আগে গ্যাস ও জ্বালানি সংকটের আশঙ্কার মধ্যে বড় স্বস্তি। বিপিসিএল জানাল, রাজ্যজুড়ে পর্যাপ্ত LPG, পেট্রোল ও ডিজেল মজুত রয়েছে, আতঙ্কে অতিরিক্ত কেনাকাটার প্রয়োজন নেই
1/6
শিওরে বিধানসভা নির্বাচন! একদিকে যেখানে বিধানসভা নির্বাচনে দামামা বেজে গিয়েছে, অন্যদিকে মানুষের চিন্তা বেড়েছে রান্নার গ্যাস সহ পেট্রোল ডিজেলের পর্যাপ্ত যোগান নিয়ে। কারণ মার্চের প্রথম দিক থেকে শুরু হওয়া মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে আগেই বেড়েছে গ্যাসের দাম। লম্বা লাইন গ্যাস ডিস্ট্রিবিউশন ডিলারের দোকানে সামনে। পেট্রোল-ডিজেলের থেকেও বড় বেশি রান্নার গ্যাস নিয়ে চিন্তায় রয়েছে মানুষ। এমত অবস্থায় ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড জানল রাজ্যজুড়ে পেট্রল ডিজেল সহ রান্নার গ্যাসে পর্যাপ্ত যোগান রয়েছে। (ছবি ও তথ্য: সৈকত শী)

2/6
ফরচুন গ্লোবাল ৫০০ তালিকাভুক্ত এবং ভারতের অন্যতম প্রধান তেল ও গ্যাস সংস্থা ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (বিপিসিএল) সকল নাগরিককে আশ্বস্ত করছে যে, এর সুবিশাল নেটওয়ার্ক জুড়ে পর্যাপ্ত পরিমাণে পেট্রোল, ডিজেল, সিএনজি এবং গার্হস্থ্য এলপিজি পাওয়া যাচ্ছে। পশ্চিমবঙ্গ জুড়ে বিপিসিএল-এর নেটওয়ার্কের সমস্ত জ্বালানি কেন্দ্র এবং গার্হস্থ্য এলপিজি বিতরণ কেন্দ্রগুলি সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে এবং গ্রাহকদের জ্বালানির চাহিদা মেটাতে সম্পূর্ণরূপে তৈরি।

3/6
উদ্বেগ বা আতঙ্কিত হয়ে অতিরিক্ত কেনাকাটার কোনও কারণ নেই। আমাদের সরবরাহ ব্যবস্থা শক্তিশালী ও কার্যকর রয়েছে, যা নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করছে। সকল গ্রাহককে শান্ত থাকার জন্য অনুরোধ জানিয়েছে রাষ্ট্রায়ত্ত ঐ তৈল শোধনকারী সংস্থা। বিপিসিএল জ্বালানির সহজলভ্যতা ও নির্ভরযোগ্যতার প্রতি তার অঙ্গীকারে অবিচল রয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে।

4/6
হলদিয়াতে থাকা ভারত পেট্রোলিয়াম এক অধিকর্তা জানিয়েছেন,
হলদিয়াতে থাকা ভারত পেট্রোলিয়াম এক অধিকর্তা জানিয়েছেন, "ভারত পেট্রোলিয়াম হল ভারতের দ্বিতীয় বৃহত্তম তেল বিপণনকারী সংস্থা এবং অন্যতম একটি সমন্বিত জ্বালানি সংস্থা, যা অপরিশোধিত তেল পরিশোধন এবং পেট্রোলিয়াম পণ্য বিপণনের কাজে নিয়োজিত। তেল ও গ্যাস শিল্পের আপস্ট্রিম এবং ডাউনস্ট্রিম উভয় খাতেই এর উপস্থিতি রয়েছে।"
advertisement
5/6
ভারত পেট্রোলিয়ামের মুম্বাই, কোচি এবং বিনা-তে অবস্থিত শোধনাগারগুলির সম্মিলিত পরিশোধন ক্ষমতা প্রায় ৩৫.৩ এমএমটিপিএ। এর বিপণন পরিকাঠামোর মধ্যে রয়েছে স্থাপনা, ডিপো, ফুয়েল স্টেশন, এভিয়েশন সার্ভিস স্টেশন এবং এলপিজি পরিবেশকদের একটি নেটওয়ার্ক। এর বিতরণ নেটওয়ার্কের মধ্যে রয়েছে ২৩,৫০০-এর বেশি ফুয়েল স্টেশন, ৬,২০০-এর বেশি এলপিজি পরিবেশকত্ব, ৫০০-এর বেশি লুব পরিবেশকত্ব, ৮০টি পিওএল (POL) সংরক্ষণাগার, ৫৪টি এলপিজি বোতলিং প্ল্যান্ট, ৭৯টি এভিয়েশন সার্ভিস স্টেশন, ৫টি লুব ব্লেন্ডিং প্ল্যান্ট এবং ৫টি আন্তঃদেশীয় পাইপলাইন।

6/6
ভারত পেট্রোলিয়াম সংস্থার ৬৫০০টিরও বেশি ফুয়েল স্টেশনে বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশন রয়েছে। টেকসই সমাধানের উপর মনোযোগ দিয়ে, সংস্থাটি ২০৪০ সালের মধ্যে স্কোপ ১ এবং স্কোপ ২ নির্গমনের ক্ষেত্রে একটি নেট জিরো এনার্জি কোম্পানি হওয়ার জন্য একটি ইকোসিস্টেম এবং একটি রোড-ম্যাপ তৈরি করছে। ফলে ভোটের মধ্যে রাজ্যজুড়ে রান্নার গ্যাস সহ জ্বালানি তেলের সংকট পড়বে না। (ছবি ও তথ্য: সৈকত শী)