২২ ঘণ্টা ভিডিও প্লেব্যাক টাইম! OnePlus 15T-এর শক্তিশালী ব্যাটারি ফ্ল্যাগশিপ সেগমেন্টে কড়া প্রতিযোগিতা তৈরি করছে
- Reported by:Trending Desk
- Published by:Ananya Chakraborty
Last Updated:
OnePlus 15T লঞ্চ হয়ে চমক দিল। এতে রয়েছে ৭৫০০mAh ব্যাটারি, Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর, ১০০W ফাস্ট চার্জিং ও শক্তিশালী ক্যামেরা।
একটা ফোনের সবচেয়ে ভাল ফিচার কী হওয়া দরকার?সোশ্যাল মিডিয়ার রমরমার এই সময়ে দাঁড়িয়ে অনেকেই জোর দেবেন ক্যামেরার উপরে। এটা মিথ্যাও নয় যে বেশিরভাগ ইউজার শুধু সেটুকু দেখে আর মেমোরি দেখেই ফোন কেনেন! কিন্তু স্মার্টফোনের ব্যাটারি যদি যথেষ্ট শক্তিশালী না হয়, তাহলে কোনও কাজই হবে না। আর সে দিক থেকেই এবার বাজার মাতাতে চলেছে OnePlus।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
শক্তিশালী ক্যামেরা এবং ব্যাটারি:ক্যামেরার কথা বলতে গেলে, OnePlus 15T-তে রয়েছে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ, যার মধ্যে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ৫০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স রয়েছে। এটি ৩.৫x অপটিক্যাল জুম এবং ৮কে ভিডিও রেকর্ডিং সমর্থন করে। সেলফির জন্য একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
advertisement








