Low Investment Business Ideas: চাকরির পেছনে না ছুটে ২০ টাকাতেই শুরু করুন ব্যবসা, বাড়িতে বসেই মাসে আয় হবে ১৫ হাজার টাকা
- Reported by:Madan Maity
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Business Ideas: মাত্র ২০ টাকার থার্মোকল দিয়ে শুরু হওয়া ব্যবসা এখন দিচ্ছে মাসে হাজার টাকা আয়। সৃজনশীলতা ও কম পুঁজিতে কীভাবে গড়ে তুলবেন লাভজনক ব্যবসা, জানুন এই সফলতার গল্প
মাত্র কুড়ি টাকা দিয়ে শুরু হওয়া এক ছোট উদ্যোগ আজ বড় আয়ের রাস্তা দেখাচ্ছে। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের সহদেব গিরি নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে গড়ে তুলেছেন এক অভিনব ব্যবসা। খুব অল্প পুঁজিতে শুরু করা যায় এই ব্যবসা। শুধু প্রয়োজন নিজের সৃজনশীলতা। বাড়িতে বসেই এই কাজ শুরু করেছিলেন সহদেব। ধীরে ধীরে তাঁর তৈরি পণ্যের চাহিদা বাড়তে থাকে। এখন মাসে হাজার হাজার টাকা আয় করছেন তিনি। (তথ্য ও ছবি : মদন মাইতি)
advertisement
এই ব্যবসার মূল উপকরণ থার্মোকল। বাজার থেকে মাত্র ২০ টাকায় একটি থার্মোকল শিট কিনে আনেন সহদেব। এরপর সেই শিটের ওপর পেন্সিল দিয়ে ডিজাইন আঁকেন। নিজের কল্পনা শক্তি ব্যবহার করে অসাধারণ সব ডিজাইন। ডিজাইন অনুযায়ী খুব যত্ন করে কাটেন। এরপর রঙ, গ্লিটার, ও অন্যান্য সামগ্রী দিয়ে সাজিয়ে তোলেন। খুব অল্প খরচে তৈরি হয় সুন্দর ও আকর্ষণীয় জিনিস।
advertisement
সহদেব মূলত প্রতিমার গহনা তৈরি করেন। বাসন্তী প্রতিমা, দুর্গা প্রতিমা, লক্ষ্মী প্রতিমা—সব ধরনের সাজসজ্জার কাজ করেন। এছাড়াও বিয়ের টুপুর, শোভা সামগ্রী, ডেকোরেশন আইটেমও বানান। তাঁর তৈরি প্রতিটি জিনিসে রয়েছে অভিনবত্ব। হাতে তৈরি হওয়ায় এর চাহিদাও বেশি। স্থানীয় বাজারে পাশাপাশি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায় তার তৈরি জিনিস। সহদেবের কথায়, সৃজনশীলতা থাকলে যে কেউ এই ব্যবসা শুরু করতে পারে।
advertisement
শুরুতে লাভ খুব বেশি লাভ ছিল না। দিনে ২-৩টি পণ্য বানাতে পারতেন। কিন্তু অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে হাতের নিপুন দক্ষতায় কাজের গতি বেড়েছে তাঁর। এখন দিনে ৮-১০টি বড় বড় গহনা তৈরি করতে পারেন। প্রতিটি পণ্যে ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত লাভ হয়। মাসের শেষে লাভ দাঁড়ায় ১০ থেকে ১৫ হাজার টাকায়। পুজোর সময় আয় হয় দ্বিগুণ। তখন কাজের চাপও অনেক বেশি থাকে।
advertisement
সহদেবের মতে, এই ব্যবসা শুরু করতে খুব বেশি টাকা লাগে না। প্রথমে ২০০ থেকে ৫০০ টাকার মধ্যে কাঁচামাল কিনলেই যথেষ্ট। বাড়িতে বসেই কাজ করা যায়। আলাদা দোকান বা বড় জায়গার দরকার নেই। হাতে একটু দক্ষতা ও ধৈর্য থাকলেই এই কাজ শেখা সম্ভব। ইউটিউব বা অন্যদের কাজ দেখে সহজেই শেখা যায়। তাই নতুনদের জন্য এটি একটি ভাল সুযোগ হতে পারে।
advertisement
সহদেব গিরি বলেন, “খুব অল্প পুঁজি দিয়েই এই কাজ শুরু করা যায়। মাত্র কুড়ি টাকার থার্মোকল দিয়েও সুন্দর ডিজাইন করে ভাল পণ্য বানানো সম্ভব। শুরুতে একটু ধৈর্য আর শেখার ইচ্ছা থাকলেই ধীরে ধীরে কাজ শিখে নেওয়া যায়। আমি নিজেও ছোট থেকে শুরু করেছিলাম, এখন মাসে মোটামুটি ভাল আয় হচ্ছে। যারা কম পুঁজিতে ব্যবসা করতে চান, যাদের মধ্যে সুজনশীলতা রয়েছে তাদের জন্য এটা খুবই সহজ ও লাভজনক একটি সুযোগ।” (তথ্য ও ছবি : মদন মাইতি)








