advertisement

Zubeen Garg Demise: মৃত্যুর দিনও মদ্যপান, রক্তের নমুনায় তীব্র নেশার ইঙ্গিত! জুবিন গর্গের মৃত্যু কি সত্যি দুর্ঘটনা? জানাল সিঙ্গাপুর আদালত

Last Updated:

Zubeen Garg Demise: ২০২৫ সালের ১৯শে সেপ্টেম্বর, উত্তর-পূর্ব ভারত উৎসবে তাঁর অনুষ্ঠান করার নির্ধারিত দিনের ঠিক একদিন আগে, গার্গ ল্যাজারাস দ্বীপের অদূরে সমুদ্রে ডুবে মারা যান। তাঁর মৃত্যু ঘিরে রহস্যের মেঘ কি কাটল, নাকি আরও ঘনীভূত হল, বলছে সিঙ্গাপুর আদালত

ল্যাজারাস দ্বীপের অদূরে জলে ডুবে মারা যান জুবিন গর্গ
ল্যাজারাস দ্বীপের অদূরে জলে ডুবে মারা যান জুবিন গর্গ
মুম্বই: গায়ক জুবিন গর্গের মৃত্যুকে দুর্ঘটনাজনিত ডুবে যাওয়া বলেই রায় দিল সিঙ্গাপুর আদালতের স্টেট করোনার বা মৃত্যু তদন্তকারী৷ সিঙ্গাপুর কোস্ট গার্ড বা উপকূলরক্ষী বাহিনীর সিদ্ধান্তকেই বহাল রাখলেন তিনি৷ সিঙ্গাপুর পুলিশের উপকূলররক্ষী বাহিনীর এই সিদ্ধান্তে কোনও অসুদ্দেশ্য ছিল না বলেই মত তাঁর৷ জুবিন গর্গের স্ত্রীর উদ্বেগ ও সন্দেহের জবাবে স্টেট করোনার অ্যাডাম নাখোদা বলেন যে সিঙ্গাপুর পুলিশের উপকূলরক্ষী বাহিনী এই মামলার ব্যাপক ও পুঙ্খানুপুঙ্খ তদন্ত পরিচালনা করেছে৷
এর পরিবর্তে, নাখোদার মত যে জুবিনের মৃত্যু “কেবলমাত্র একটি দুর্ভাগ্যজনক ও মর্মান্তিক আকস্মিক ডুবে যাওয়ার ঘটনা” এবং কেউ তাঁকে জোর করে, চাপ দিয়ে বা ধাক্কা দিয়ে জলে নামায়নি। তাঁর স্পষ্ট মত, তাঁকে উদ্ধারকারী সাঁতারুরা ইচ্ছাকৃতভাবে তাঁর মুখ জলের নীচে চেপে ধরেছিল, এমন কোনও প্রমাণও পাওয়া যায়নি।
নাখোদা বলেন, ৫২ বছর বয়সি জুবিন গর্গ মদ্যপ ছিলেন এবং সম্ভবত এটিই তাঁর সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে ব্যাহত করেছিল। এর মধ্যে রয়েছে প্রথমবার সাঁতার কাটার সময় লাইফ জ্যাকেট খুলে ফেলা এবং ইয়টের ক্যাপ্টেন ও অন্যান্য যাত্রীরা সরঞ্জামটি পরতে বলা সত্ত্বেও দ্বিতীয়বার সাঁতার কাটার সময় সেটা ব্যবহার না করার ক্ষেত্রে তাঁর অনড় থাকা।
advertisement
advertisement
প্রসঙ্গত ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর, উত্তর-পূর্ব ভারত উৎসবে গান গাওয়ার নির্ধারিত দিনের ঠিক একদিন আগে, । সিঙ্গাপুর ও ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত একটি উৎসবে যোগ দিতে গায়ক সিঙ্গাপুরে ছিলেন। তাঁর অকালমৃত্যুর খবর পেয়ে উৎসব বাতিল করা হয়। আদালতকে জানানো হয়, অসম রাজ্যের এবং সম্ভবত উত্তর-পূর্ব ভারতের অন্যতম জনপ্রিয় গায়ক হিসেবে জুবিনকে ওই উৎসবে গান গাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল।
advertisement
আরও পড়ুন : ঢেঁড়শ খেলেই কিডনিতে জমবে পাথরের পাহাড়? আর কোন কোন রোগে ভুলেও দাঁতে কাটবেন না এই সবজি? জানুন
মৃত্যু-সমীক্ষক জানান যে, জুবিন গর্গ বিলাসবহুল জলযানে জলবিহারে রাজি হয়েছিলেন এবং তাঁকে এতে বাধ্য করা হয়েছিল এমন কোনও প্রমাণও পাওয়া যায়নি। প্রায় ২০ জনের একটি দল ল্যাজারাস দ্বীপ এবং সেন্ট জোনস দ্বীপের মধ্যবর্তী স্থানে তাঁদের ইয়টের নোঙর ফেলে এবং মদ্যপান, সাঁতার ও কায়াকিংয়ের মতো কার্যকলাপে অংশ নেয়।
advertisement
চ্যানেল রিপোর্ট অনুযায়ী, প্রত্যক্ষদর্শীরা গর্গকে মদ্যপান করতে দেখেছেন এবং তাঁদের মধ্যে একজন বলেছেন যে তিনি কয়েক কাপ লিকার, জিন ও হুইস্কির পাশাপাশি কয়েক চুমুক গিনেস স্টাউট (বিয়ার) পান করেছিলেন। জুবিনকে প্রথমবার লাইফ জ্যাকেট পরে সাঁতার কাটতে গেলেও, পরে তা খুলে ফেলেন এবং ল্যাজারাস দ্বীপের দিকে দ্বিতীয়বার সাঁতার কাটার সময় আরও একটি জ্যাকেট নিতে অস্বীকার করে।
advertisement
ইয়টে থাকা দলের সদস্যরা তাঁকে ফিরিয়ে আনার জন্য চিৎকার করেন, কারণ তাঁর গায়ে লাইফ জ্যাকেট ছিল না। জুবিন ঘুরে নৌযানের দিকে সাঁতরাতে শুরু করলে জলেই নিস্তেজ হয়ে পড়েন। তাঁকে উদ্ধার করে ইয়টে ফিরিয়ে আনা হয় এবং পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনি মারা যান। ময়নাতদন্তে মৃত্যুর কারণ হিসেবে জলে ডুবে যাওয়াকে চিহ্নিত করা হয়।
advertisement
তদন্তকারী জানতে পারেন যে, জুবিন গর্গ তাঁর মৃত্যুর আগের দিনগুলো এবং মৃত্যুর দিনেও মদ্যপান করছিলেন। আদালতকে এর আগে জানানো হয়েছিল যে, একটি টক্সিকোলজি বিশ্লেষণে দেখা গেছে জুবিনের দেহে প্রতি ১০০ মিলিলিটার রক্তে ৩৩৩ মিলিগ্রাম অ্যালকোহলের মাত্রা ছিল, যা তীব্র নেশার ইঙ্গিত দেয় এবং এর ফলে তাঁর শারীরিক সমন্বয় ও প্রতিবর্ত ক্রিয়া ব্যাহত হয়েছিল। তুলনার জন্য বলা যায়, সিঙ্গাপুরের মানদণ্ডে প্রতি ১০০ মিলি রক্তে এর আইনি সীমা হল ৮০ মিলিগ্রাম। জুবিন গর্গের মূত্রের নমুনাতেও উচ্চ মাত্রার ইথানল পাওয়া গিয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Zubeen Garg Demise: মৃত্যুর দিনও মদ্যপান, রক্তের নমুনায় তীব্র নেশার ইঙ্গিত! জুবিন গর্গের মৃত্যু কি সত্যি দুর্ঘটনা? জানাল সিঙ্গাপুর আদালত
Next Article
advertisement
Crime News: নীল ড্রামে গলাকাটা নগ্ন দেহ উদ্ধার! ভদ্রেশ্বরে চাঞ্চল্য, খুন করে দেহ ফেলে দেওয়ার আশঙ্কা
নীল ড্রামে গলাকাটা নগ্ন দেহ উদ্ধার! ভদ্রেশ্বরে চাঞ্চল্য, খুন করে দেহ ফেলে দেওয়ার আশঙ্কা
VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement