advertisement

SIR: প্রথম 'সাপ্লিমেন্টারি' তালিকা প্রকাশের পর দু'দিন পার! কাজ শুরু হল না ট্রাইবুনালে, কেন? মালদহে উদ্বেগ

Last Updated:

মালদহে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা থেকে লক্ষাধিক নাম বাদ, ট্রাইব্যুনাল প্যান্ডেল তৈরি হলেও কাজ শুরু নয়, আইনজীবীদের ক্ষোভ, দ্রুত গাইডলাইন ও শুনানির দাবি.

বাংলার এসআইআর সাপ্লিমেন্টারি তালিকা
বাংলার এসআইআর সাপ্লিমেন্টারি তালিকা
সেবক দেবশর্মা, লিপেশ লালা, মালদহ: নির্বাচন কমিশনের তরফে প্রথম সাপ্লিমেন্ট প্রকাশের পর বাদ পড়েছেন মালদহের অসংখ্য মানুষ। আপাতত তাঁদের ভরসা ট্রাইবুনাল। সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, যাঁদের নাম এসআইআর তালিকা থেকে বাদ পড়েছে, তাঁরা নিজেদের ‘যোগ্য’ ভোটার মনে করলে ট্রাইব্যুনালে আবেদন জানাতে পারবেন।
মালদহে জেলা প্রশাসনিক ভবনের পাশেই বাঁশ, কাপড় দিয়ে প্যান্ডেল করে ট্রাইব্যুনালের ব্যবস্থা করা হয়েছে। বুধবার সকাল থেকেই সেখানে ডিউটিতে পুলিশকর্মীরা। আনাগোনা আইনজীবী থেকে এস আই আর এর তালিকায় বাদ পড়া মানুষজনের। কিন্তু, এদিন পর্যন্ত সেখানে কোনওরকম কাজ শুরু হয়নি। এদিকে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর ইতিমধ্যে দু’দিন কেটে গেল।
ফলে উদ্বেগ বাড়ছে সাপ্লিমেন্টারি তালিকা থেকে বাদ পড়া মানুষজনের। আইনজীবীরাও ক্ষোভ প্রকাশ করে বলেন, কবে ও কিভাবে ট্রাইবুনালে আবেদন করতে হবে তাও স্পষ্ট নয়। অস্থায়ী পরিকাঠামো তৈরি হলেও এখনও পর্যন্ত জেলা নির্বাচন দপ্তরের তরফেও কোনও সুস্পষ্ট গাইডলাইন পাওয়া যায়নি। কারণ, রাজ্যে মুর্শিদাবাদ-এর পর মালদহ জেলাতেই সবচেয়ে বেশি আন্ডার অ্যাডজুডিকেশন তালিকায় রয়েছে আট লক্ষেরও বেশি ভোটারের নাম। এরমধ্যে বাদ যাওয়া ভোটারের সংখ্যা লক্ষাধিক হওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত।
advertisement
advertisement
সোমবার প্রথম দফায় সাপ্লিমেন্টারি তালিকায় প্রায় ১০ লক্ষ নাম প্রকাশ করা হয়েছে। যদিও রাজ্যজুড়ে ৮০ হাজারের বেশি বুথ থাকলেও প্রথম পর্যায়ে প্রায় ৪০ হাজার বুথের তালিকাই প্রকাশিত হয়েছে। এই তালিকায় প্রায় ৪০ শতাংশ নাম বাদ পড়েছে বলেও সূত্রের খবর।
advertisement
ভোটের কাজে কোনও চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা যাবে না—এমনই কড়া নির্দেশ জারি করল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে, কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মীদের পৃথক পৃথক তালিকা প্রস্তুত করতে হবে এবং সেই অনুযায়ী ভোট কর্মী নিয়োগ করতে হবে। আগামী ৩০ তারিখের মধ্যে এই নির্দেশ কার্যকর করারও নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মালদহ/
SIR: প্রথম 'সাপ্লিমেন্টারি' তালিকা প্রকাশের পর দু'দিন পার! কাজ শুরু হল না ট্রাইবুনালে, কেন? মালদহে উদ্বেগ
Next Article
advertisement
Crime News: নীল ড্রামে গলাকাটা নগ্ন দেহ উদ্ধার! ভদ্রেশ্বরে চাঞ্চল্য, খুন করে দেহ ফেলে দেওয়ার আশঙ্কা
নীল ড্রামে গলাকাটা নগ্ন দেহ উদ্ধার! ভদ্রেশ্বরে চাঞ্চল্য, খুন করে দেহ ফেলে দেওয়ার আশঙ্কা
VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement