North 24 Parganas News: ঘোল মাখার পরামর্শ থেকে কীর্তন, বিধানসভা ভোটের জোরকদমে প্রচারে রাজ চক্রবর্তী
- Reported by:Rudra Narayan Roy
- Published by:Ratnadeep Ray
Last Updated:
নির্বাচনের আগে জোরকদমে প্রচারে নেমে পড়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজ চক্রবর্তী। টলিউডের খ্যাতনামী এই পরিচালক একাধিক সফল চিত্রনাট্য ও পরিচালনার মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন।
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: নির্বাচনের আগে জোরকদমে প্রচারে নেমে পড়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজ চক্রবর্তী। টলিউডের খ্যাতনামী এই পরিচালক একাধিক সফল চিত্রনাট্য ও পরিচালনার মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন। পরবর্তীতে বিধায়ক হিসেবেও ব্যারাকপুরের মানুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন তিনি। এবারও তাঁকেই প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস।
প্রচারে নেমে আত্মবিশ্বাসী সুরে রাজ চক্রবর্তীকে বলতে শোনা যায়, আমাকেই ভোটটা দিতে দিতে হবে। প্রার্থীর এমন মন্তব্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতেও হয়েছে ভাইরাল, যা নিয়ে রাজনৈতিক মহলও চর্চা শুরু করেছে। পাশাপাশি বিরোধী প্রার্থীকে উদ্দেশ্য করে তাঁর ঘোল মাখার পরামর্শও এলাকার মানুষজন ভোট যুদ্ধের ব্যঙ্গ হিসেবেই দেখছেন। এদিন ব্যারাকপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডে জনসংযোগ করেন তিনি। প্রচারের ধরনে ছিল অভিনবত্ব। খোল, করতাল ও ঢাকের তালে কীর্তনের আবহে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। কীর্তনের সুরে নাচে-গানে অংশ নেন প্রার্থী নিজেও। সাধারণ মানুষের সঙ্গে মিশে তাঁদের সমর্থন চান এবং এলাকার বিভিন্ন সমস্যা সম্পর্কেও খোঁজখবর নেন।
advertisement
advertisement
প্রার্থীকে কাছে পেয়ে গ্যাসের মূল্য বৃদ্ধি ও অপ্রতুলতার বিষয়ে স্থানীয় মানুষজনও অভিযোগ জানাচ্ছেন, সে বিষয়েও কেন্দ্রীয় সরকারের প্রসঙ্গ তুলে মানুষকে বোঝাচ্ছেন রাজ। স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, এই ধরনের সাংস্কৃতিক প্রচার নির্বাচনী আবহে নতুন মাত্রা যোগ করেছে। প্রচারে রাজ চক্রবর্তীর উপস্থিতি ঘিরে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। অনেকেই তাঁর সঙ্গে ছবি তোলেন এবং শুভেচ্ছা জানান। উল্লেখ্য, হালিশহরে জন্ম রাজ চক্রবর্তী বাংলা চলচ্চিত্র জগতের পরিচিত মুখ। সেই জনপ্রিয়তাকেই হাতিয়ার করে এবার আরও একবার রাজনৈতিক ময়দানে নিজের জমি শক্ত করতে চাইছেন এই তারকা প্রার্থী।
Location :
Barrackpore,North Twenty Four Parganas,West Bengal
First Published :
Mar 25, 2026 6:38 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: ঘোল মাখার পরামর্শ থেকে কীর্তন, বিধানসভা ভোটের জোরকদমে প্রচারে রাজ চক্রবর্তী










