West Bengal Assembly Elections 2026: 'আমরা এখানে ভূমিপুত্রকে প্রার্থী করেছি, শুভেন্দু অধিকারী এখানে থাকেন না!' নন্দীগ্রামে দলকে উজ্জীবিত করে গেলেন অভিষেক
- Reported by:ABIR GHOSHAL
- Published by:Ratnadeep Ray
Last Updated:
নন্দীগ্রামে জেতা নিয়ে অলআউট ঝাঁপিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন নন্দীগ্রামের সভায় অভিষেক বলেন, "নন্দীগ্রাম মা মাটি মানুষের ঘাঁটি। ২০২১ সালের বিধানসভা ভোটের ফল নিয়ে মামলা হাই কোর্টে এখনও বিচারাধীন। আমরা এমন একজনকে এখানে প্রার্থী করেছি যিনি এই নন্দীগ্রামে থাকেন, শুভেন্দু অধিকারী এখানে থাকেন না"।
নন্দীগ্রাম: নন্দীগ্রামে জেতা নিয়ে অলআউট ঝাঁপিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন নন্দীগ্রামের সভায় অভিষেক বলেন, “নন্দীগ্রাম মা মাটি মানুষের ঘাঁটি। ২০২১ সালের বিধানসভা ভোটের ফল নিয়ে মামলা হাই কোর্টে এখনও বিচারাধীন। আমরা এমন একজনকে এখানে প্রার্থী করেছি যিনি এই নন্দীগ্রামে থাকেন, শুভেন্দু অধিকারী এখানে থাকেন না”।
নন্দীগ্রামের কর্মিসভায় এদিন কর্মীদের উপস্থিতি নিয়ে সন্তুষ্ট অভিষেক বন্দ্য়োপাধ্যায়। তিনি বলেন, “কর্মিসভা ডেকেছিলাম আজ যা লোক এসেছে তাতে আমার জনসভা হয়ে গেল। আমি বুথ থেকে ১০ জন করে আসতে বলেছিলাম। এতো দেখছি ৪০-৫০ জন করে চলে আসছেন। আমার মানুষের উৎসাহ দেখে ভালো লাগছে”।
advertisement
advertisement
পাশাপাশি সেবাশ্রয় প্রকল্পে মানুষের উৎসাহ এবং সাফল্য নিয়ে অভিষেক বলেন, “হাজার প্রতিকূলতা পেরিয়ে আমরা লড়াই করছি। আমি যখন এখানে সেবাশ্রয় করেছিলাম। তখন বলা হয়েছিল, ভুল ওষুধ দেওয়া হবে। চিকিৎসক থাকবে না, কিন্তু আপনারা আমার ওপর আশা ভরসা রেখেছেন। সকল স্তরের সকল ধর্মের মানুষ সেই স্বাস্থ্য শিবিরে এসেছিলেন”।
advertisement
নন্দীগ্রামে লড়াই প্রসঙ্গে অভিষেক বলেন, “আপনাদের সকলকে বলব, নন্দীগ্রামের লড়াই এই মাটিকেপবিত্র করার লড়াই। যে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন তা যেন এই নন্দীগ্রামে ত্বরান্বিত হয়। নন্দীগ্রামের লড়াইয়ে আমাদের আত্মতুষ্টিতে ভুগলে হবে না। বুথ ধরে ধরে আমাদের কাজ করতে হবে। সেই কাজ শুরু করা হয়েছে। ২০২১ ও ২০২৪ সালের যে সব বুথে আমাদের ফল অত্যন্ত খারাপ হয়েছে আগামী কয়েকদিন সেই সব বুথে বেশি করে জোর দিতে হবে”।
advertisement
কর্মিসভায় শুভেন্দুকে নাম না করে আক্রমণ করে অভিষেক বলেন, “যাকে মানুষ জিতিয়েছে। ওরা দিল্লির বাবুদের কাছে চিঠি দিয়ে উন্নয়নের টাকা আটকে দিয়েছে। নন্দীগ্রাম তৃণমূলের শক্ত ঘাঁটি। যিনি এখন এখানে আছেন তাকে ব্যক্তিগত আক্রমণ করতে আসিনি। আমরা এখানে পবিত্র করকে জেতাতে এসেছি”।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 25, 2026 4:59 PM IST










