Sikkim Landslide: উত্তর সিকিমে ভয়াবহ ভূমিধস! ভেঙে চুরমার রাস্তা, আটকে প্রায় ২০০ পর্যটক! বন্ধ সিকিমের একাধিক পর্যটন কেন্দ্র
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Sikkim Landslide: উত্তর সিকিমে একাধিক ভূমিধসের জেরে আটকে পড়লেন প্রায় ২০০ জন পর্যটক। স্থানীয় প্রশাসন বুধবার সকালে জানিয়েছে, প্রবল বৃষ্টিপাত, ভূমিধসের জেরে উত্তর সিকিম যাওয়ার রাস্তা ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
গ্যাংটক: উত্তর সিকিমে একাধিক ভূমিধসের জেরে আটকে পড়লেন প্রায় ২০০ জন পর্যটক। স্থানীয় প্রশাসন বুধবার সকালে জানিয়েছে, প্রবল বৃষ্টিপাত, ভূমিধসের জেরে উত্তর সিকিম যাওয়ার রাস্তা ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
মঙ্গন জেলার কালেক্টর অনন্ত জৈন জানিয়েছেন, চুংথাং থেকে লাচেন রুটে মঙ্গলবার রাতে ধস নামে। এর জেরে যারা লাচেন যাচ্ছিলেন তাঁরা মাঝপথে আটকে পড়েন। আটকে পড়়া পর্যটকদের উদ্ধার করে চুংথাংয়ের গুরুদ্বার এবং আইটিবিপি তাবুতে নিয়ে যান আইটিবিপির জওয়ানরা।
advertisement
advertisement
ক্ষতিগ্রস্ত রাস্তার মেরামতির কাজ শুরু করেছে বিআরও। কর্তৃপক্ষ জানিয়েছে পরিস্থিতির তাঁরা পর্যালোচনা করবেন এবং বর্তমানে আদৌ লাচেন যাওয়া সম্ভব কি না তা নিয়ে সিদ্ধান্ত নেবেন। তবে অনেক কিছুই নির্ভর করছে প্রকৃতির উপর, তবে রাস্তা নিরাপদ হলে তবেই পর্যটকদের সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হবে।
advertisement
কর্তৃপক্ষ আরও জানিয়েছেন, রাস্তা ধসের জেরে ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক পর্যটকই পরিকল্পনা পরিবর্তন করে গ্যাংটকে ফিরতে বাধ্য হয়েছেন। মঙ্গলবার রাতে লাচুংয়ের রাস্তাও ধসের জেরে বন্ধ হয়ে যায়। তবে রাস্তা পরিস্কার করে পর্যটকদের নিরাপদে গ্যাংটকে ফেরানো হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছেন, তাঁরা পরিস্থিতির পর্যালোচনা করছেন এবং কড়া নজর রেখেছেন। ২০২৩ সাল থেকে দীর্ঘ দিন বন্ধ ছিল লাচেনের রাস্তা। পরে চলতি মাসের ৯ মার্চ সেই রাস্তা সাধারণ মানুষদের জন্য খোলা হয়। পাশাপাশি ছাঙ্গ লেত এবং নাথুলা অতিরিক্ত তুষারপাতের জেরে বন্ধ রাখা হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 25, 2026 2:45 PM IST









