উত্তরবঙ্গে ভোটের প্রচারে যাওয়ার আগে SIR-সহ একাধিক ইস্যুতে কমিশনকে আক্রমণ নেত্রী মমতার
- Reported by:ABIR GHOSHAL
- Published by:Ratnadeep Ray
Last Updated:
অবশেষে বিধানসভা ভোটের প্রচারে নামলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা থেকে উড়ে যাওয়ার আগে তিনি বলেন, "আমি প্রচারে বেরোচ্ছি, চালসা যেতে যেতে বিকেল হয়ে যাবে। কাল ময়নাগুড়ি থেকে ডাবগ্রাম, তারপর মাটিগারা হয়ে শিলিগুড়িতে থাকব। পরশু অন্ডাল হয়ে পাণ্ডবেশ্বর আসব।
কলকাতা: অবশেষে বিধানসভা ভোটের প্রচারে নামলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা থেকে উড়ে যাওয়ার আগে তিনি বলেন, “আমি প্রচারে বেরোচ্ছি, চালসা যেতে যেতে বিকেল হয়ে যাবে। কাল ময়নাগুড়ি থেকে ডাবগ্রাম, তারপর মাটিগারা হয়ে শিলিগুড়িতে থাকব। পরশু অন্ডাল হয়ে পাণ্ডবেশ্বর আসব।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচন কমিশনকে আক্রমণ করেন তৃণমূল নেত্রী। তাঁর অভিযোগ নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়। তিনি বলেন, “ইলেকশন কমিশনের নোটিফিকেশনে বিজেপির সিম্বল। এরা কার কথায় চলছে? নন্দীগ্রামের বিডিও চলে আসছে ভবানীপুর, গদ্দারের নিজের লোক বলে। এবার ঝুলি থেকে বিড়াল বেড়িয়ে পড়েছে।
advertisement
advertisement
পাশাপাশি গভীর রাতে প্রকাশিত হয়েছে এসআইআরের তালিকা, সেই নিয়েও নির্বাচন কমিশনকে এক হাত নেন মমতা। তিনি প্রশ্ন তোলেন, “মধ্যরাতে sir লিস্ট কেন বেরোবে? পাবলিক জানে না। আরও দুজন আত্মহত্যা করেছে। লিস্ট বের করতে ভয় কেন? স্বচ্ছতা নেই তাই। বিচারকরা তো আগেই করে দিয়েছেন। 6 7 দিন এক্সট্রা লাগলো কেন? কোনও দলের নাম ঢোকাতে? ক্ল্যারিকাল mistake বললে মিটে যাবে? কেন তারা এত ভীত সন্ত্রস্ত, আমি শিলিগুড়ি পৌঁছানোর পরেই বের করবে? কেন তারা মানুষকে বিভ্রান্ত করছে। SIR ওদের শেষ করবে, মনে রাখবেন”।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 24, 2026 2:38 PM IST










