'কে বাম কে ডান, এটা ভাবার এখন সময় নেই...', উত্তরবঙ্গ সফরের আগে বৃহত্তর জোটের বার্তা মমতার? যা বললেন তৃণমূল নেত্রী
- Reported by:ABIR GHOSHAL
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Mamata Banerjee: অবশেষে বিধানসভা ভোটের প্রচারে নামলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যাওয়ার আগেই দিলেন বড় ইঙ্গিত।
কলকাতা: দুই দফায় ভোট বাংলায়। হাতে সময় কম। আরএই আবহে আজ প্রচার শুরু মমতা-অভিষেকের। সকালেই উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে এসআইআর, নির্বাচন কমিশন-সহ একাধিক বিষয়ে মুখ খুললেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহত্তর জোট নিয়ে দিয়ে দিলেন বড় ইঙ্গিত?
মমতা বলেন, “আজ থেকে আমি প্রচারে বেরোচ্ছি, চালসা যেতে যেতে বিকেল হয়ে যাবে। কাল ময়নাগুড়ি থেকে ডাবগ্রাম, তারপর মাটিগারা হয়ে শিলিগুড়িতে থাকব। পরশু অন্ডাল হয়ে পাণ্ডবেশ্বর আসব।”
মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচন কমিশনকে আক্রমণ করেন তৃণমূল নেত্রী। তাঁর অভিযোগ নির্বাচন কমিশন মোটেই নিরপেক্ষ নয়। তিনি বলেন, “ইলেকশন কমিশনের নোটিফিকেশনে বিজেপির সিম্বল। এরা কার কথায় চলছে? নন্দীগ্রামের বিডিও চলে আসছে ভবানীপুর, গদ্দারের নিজের লোক বলে। এবার ঝুলি থেকে বিড়াল বেড়িয়ে পড়েছে।”
advertisement
advertisement
পাশাপাশি এসআইআরের তালিকা প্রকাশ নিয়েও গর্জে ওঠেন মমতা। তৃণমূলনেত্রী প্রশ্ন তোলেন, “মধ্যরাতে কেন বেরোবে এসআইআর লিস্ট? বিচারকরা তো আগেই করে দিয়েছেন। ৬-৭ দিন এক্সট্রা লাগল কেন? কোনও দলের নাম ঢোকাতে? ক্ল্যারিকাল মিসটেক বললে মিটে যাবে? কেন তারা এত ভীত সন্ত্রস্ত, আমি শিলিগুড়ি পৌঁছানোর পরেই বের করবে? কেন তারা মানুষকে বিভ্রান্ত করছে। SIR ওদের শেষ করবে, মনে রাখবেন”।
advertisement
মমতা বলেন, “কে বাম কে ডান, এটা ভাবার এখন সময় নেই, আমার পাশে দাঁড়াতে হবে না, মানুষের পাশে দাঁড়ান।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 24, 2026 5:50 PM IST








