US Iran Israel conflict: দুটি শর্ত মানলে তবেই থামবে যুদ্ধ! ট্রাম্পের ঘোষণার পরে আমেরিকাকে পাল্টা চাপে রাখার চেষ্টা ইরানের
- Published by:Ratnadeep Ray
Last Updated:
US Iran Israel conflict: যুদ্ধ থেকে সরে আলোচনার ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প। তবে ইরান তাতে ভুলছে না, তারা স্পষ্ট করে জানিয়েছে, যতক্ষণ না ইরানের উপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে এবং যুদ্ধের ক্ষতিপূরণ আমেরিকাকে দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত থামবে না ইরান।
যুদ্ধ থেকে সরে আলোচনার ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প। তবে ইরান তাতে ভুলছে না, তারা স্পষ্ট করে জানিয়েছে, যতক্ষণ না ইরানের উপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে এবং যুদ্ধের ক্ষতিপূরণ আমেরিকাকে দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত থামবে না ইরান।
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইয় সামরিক উপদেষ্টা মহসিন রেজায়ি বলেছেন, “যুদ্ধ চলবে যতক্ষণ না ইরানকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া হবে এবং ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে”।
advertisement
এর পাশাপাশি, রেজায়ি বলেছেন, “ইরান আন্তর্জাতিক স্তরে নিশ্চয়তা চায়, যাতে আমেরিকা ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে”। তিনি আরও জানান, এটা ইরানের জনগণ, সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই এবং সশস্ত্র বাহিনীর মিলিত সিদ্ধান্ত।
advertisement
প্রসঙ্গত, পশ্চিম এশিয়ায় যুদ্ধের উত্তাপ কমাতে সুর নরম করেছিলেন ট্রাম্প এবং বলেছেন ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে “খুব ভালো এবং ফলপ্রসূ আলোচনা” শুরু হয়েছে, যার লক্ষ্য যুদ্ধ বিরতি। ট্রাম্প আরও বলেছেন, তিনি ইরানের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং পরিকাঠামোগুলিতে পরিকল্পিত হামলা পাঁচ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন, যাতে দুই পক্ষ আলোচনা চলতে পারে।
advertisement
আমেরিকা সুর নরম করলেও তেহরান স্পষ্ট ভাবে আলোচনার দাবি প্রত্যাখ্যান করেছে এবং বলেছে, “যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও আলোচনা হয়নি, এবং ভুয়া খবর ব্যবহার করা হচ্ছে শেয়ার বাজার এবং তেলের বাজারকে প্রভাবিত করতে এবং যাতে জটিল পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারে যুক্তরাষ্ট্র ও ইজরায়েল।” ইরানের সংসদের স্পিকার মহম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, ইরানের জনগণ ‘আক্রমণকারীদের সম্পূর্ণ এবং অনুতপ্ত শাস্তি’ চায় এবং সব কর্মকর্তা “সর্বোচ্চ নেতা এবং জনগণের পাশে থাকবেন যতক্ষণ না এই লক্ষ্য সফল হয়।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 24, 2026 7:59 AM IST









