advertisement

West Bengal Assembly Elections 2026: 'কলকাতায় প্রথম হতে হবে ভবানীপুরকে', মুখ্যমন্ত্রীর কেন্দ্রে কত ভোটে জিততে হবে, টার্গেট বেঁধে দিলেন অভিষেক

Last Updated:

West Bengal Assembly Elections 2026: ভবানীপুরে এবার বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীতা করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই নিয়ে আগে থেকেই লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বড় টার্গেট দিলেন অভিষেক
বড় টার্গেট দিলেন অভিষেক
কলকাতা: ভবানীপুরে এবার বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীতা করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই নিয়ে আগে থেকেই লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিষেক টার্গেট বেঁধে দিয়ে বলেন, “আমাদের লড়াই ভবানীপুরে যে ২৩১ বুথে লিড ছিল তাকে ছাপিয়ে যেতে হবে। অন্তত ৫টা করে ভোট বাড়াতে হবে নিজেদের জায়গায়। ৬০,০০০-এর বেশি ভোটে জিততেই হবে”।
advertisement
অভিষেক এদিন আরও বলেন, “আজ দেখুন প্রধানমন্ত্রী হবার পরে মোদীর লাইফস্টাইল কিরকম অন্যদিকে গেছে। আমাদের মুখ্যমন্ত্রীকে দেখুন এখনও টালির চালের তলায় থাকেন। সাধারণ মানুষের মতন জীবন নির্বাহ করেন। মানুষকে বলুন দ্রব্যমূল্য বাড়ল কিভাবে ওদের জন্য। কেন্দ্রীয় বঞ্চনাকে আমরা ভুলতে পারি না”।
advertisement
কেন্দ্রকে আক্রমণ করে দলের সাধারণ সম্পাদক বলেন, “আমরা আমাদের রিপোর্ট কার্ড নিয়ে যাব সাধারণ মানুষের কাছে। যাদেরকে এতদিন ধরে খুঁজে পাওয়া যায়নি তারা এখন ধর্ম নিয়ে রাজনীতি করছে। আমাদের সরকারের স্কিম এর পাশাপাশি নরেন্দ্র মোদীর সরকারের স্কিমের ফারাক আছে সেটা বোঝাতে হবে। আমাদের সরকার দিয়েছে আর মোদীর সরকার লাইনে দাঁড় করিয়ে দিয়েছে”।
advertisement
লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিজেপিকে আক্রমণ করে অভিষেক বলেন, “বিজেপি কোনও রাজ্যে লক্ষ্মীর ভান্ডার দিতে পারেনি। আমাদের সরকার যতদিন থাকবে ততদিন লক্ষ্মীর ভান্ডার চলবে। আমাদের কে একবার নয় তিনবার যেতে হবে। সবাইকে বলছি আত্মতুষ্টিতে ভুগলে চলবে না। আয়ুষ্মান ভারত স্মার্ট ফোন থাকলে পাওয়া যায় না। স্বাস্থ্য সাথী কিন্তু সবার”।
advertisement
ভবানীপুর নিয়ে দলের লক্ষ্য স্থির করে দেন অভিষেক, তিনি বলেন, “এই বাংলা মাথা নত করবে না। কলকাতার মধ্যে প্রথম হতে হবে ভবানীপুরকে। মানুষকে বোঝাতে হবে বিজেপি একটা দূর্নীতিগ্রস্ত দল। বুথ সভাপতিরা কাউন্সিলারের ফোনের অপেক্ষায় থাকবেন না। নিজেরা চলে যান প্রত্যেকের বাড়ি। চায়ের দোকানে আড্ডা মারুন”।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Assembly Elections 2026: 'কলকাতায় প্রথম হতে হবে ভবানীপুরকে', মুখ্যমন্ত্রীর কেন্দ্রে কত ভোটে জিততে হবে, টার্গেট বেঁধে দিলেন অভিষেক
Next Article
advertisement
Assembly Election 2026: এবার ভোটে আরও কড়াকড়ি হবে পুলিশের ভূমিকা, হুমকি-হুঁশিয়ারি দিলে ছাড় নেই! কড়া নির্দেশ থানার
এবার ভোটে আরও কড়াকড়ি হবে পুলিশের ভূমিকা, হুমকি-হুঁশিয়ারি দিলে ছাড় নেই! কড়া নির্দেশ থানার
  • মকি-হুঁশিয়ারি রুখতে কড়া নজরদারি

  • এবার পশ্চিমবঙ্গে দুই দফায় ভোট

  • রাজনৈতিক র‍্যালির উপর পুলিশের কড়া নজরদারি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement