North Bengal news: জলপাইগুড়ি জেলার বানারহাটে রাজ্য সড়ক অবরোধ হাতির দলের! বিপুল ভোগান্তির শিকার সাধারণ মানুষ
- Published by:Ratnadeep Ray
Last Updated:
North Bengal news: জলপাইগুড়ি জেলার বানারহাটে রাজ্য সড়ক অবরোধ করে দাঁড়িয়ে হাতির দল। জানা গিয়েছে, রাজ্য সড়ক দখল করে দাঁড়িয়ে ছিল ৫টি হাতির একটি দল। এর জেরে মুহুর্তের মধ্যে থমকে যায় যান চলাচল।
রকি চৌধূরী, বানারহাট, জলপাইগুড়ি: জলপাইগুড়ি জেলার বানারহাটে রাজ্য সড়ক অবরোধ করে দাঁড়িয়ে হাতির দল। জানা গিয়েছে, রাজ্য সড়ক দখল করে দাঁড়িয়ে ছিল ৫টি হাতির একটি দল। এর জেরে মুহুর্তের মধ্যে থমকে যায় যান চলাচল।
ঘটনাটি ঘটেছে বানারহাট ব্লকের গায়েরকাটা এলাকায়। বানারহাট ব্লকের গয়েরকাটা থেকে নথুয়া গামী রাজ্য সড়কে দীর্ঘক্ষণ ধরে গাড়ির লাইন পড়ে। এর মধ্যেই অতি উৎসাহী হয়ে কাছে গিয়ে হাতির ছবি তুলতে দেখা গেলো পর্যটকদের। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ডুয়ার্সের গয়েরকাটার খট্টিমারি বিট অফিস সংলগ্ন এলাকায়।
advertisement
advertisement
আরও পড়ুন: বিধানসভা নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করলেন হুমায়ুন! কতজনের নাম স্থির করলেন ‘আম জনতা’ পার্টির নেতা?
দীর্ঘক্ষণ হাতির দল রাস্তায় দাঁড়িয়ে থাকায় প্রচুর মানুষ সেখানে ছবি তুলতে শুরু করেন। জীবনের ঝুঁকি নিয়ে কাছে চলে যায় অনেকেই। হাতির অবরোধের জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন খট্টিমারি বিটের বিট অফিসার সহ অন্যান্য বনকর্মীরা। প্রায় ৩০ মিনিটের বেশি সময় ধরে রাস্তা দখল করে দাঁড়িয়ে থাকে ৫টি হাতির একটি দল। পরবর্তীতে বনকর্মীরা এসে হাতির দলটিকে তাড়িয়ে জঙ্গলে ফিরিয়ে দেয়। হাতিগুলি জঙ্গলে প্রবেশ করার পর স্বাভাবিক হয় যান চলাচল। এই ঘটনার জেরে ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Jalpaiguri,Jalpaiguri,West Bengal
First Published :
Mar 22, 2026 8:29 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/জলপাইগুড়ি/
North Bengal news: জলপাইগুড়ি জেলার বানারহাটে রাজ্য সড়ক অবরোধ হাতির দলের! বিপুল ভোগান্তির শিকার সাধারণ মানুষ











