advertisement

SIR Supplementary list: SIR-এর সাপ্লিমেন্টারি তালিকায় নাম বাদ গেলে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

Last Updated:

SIR supplementary list: এসআইআরের সাপ্লিমেন্টারি তালিকায় যাদের নাম বাদ যাবে তাদের আইনি সহায়তা দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমরা আইনি সহায়তা দেব। কাল সাপ্লিমেন্টারী তালিকা প্রকাশ হবে, যাদের যাদের আইনি সহায়তা দরকার হবে, তাদের সব ধরনের সাহায্য করবে তৃণমূল"।

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা: এসআইআরের সাপ্লিমেন্টারি তালিকায় যাদের নাম বাদ যাবে তাদের আইনি সহায়তা দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা আইনি সহায়তা দেব। কাল সাপ্লিমেন্টারী তালিকা প্রকাশ হবে, যাদের যাদের আইনি সহায়তা দরকার হবে, তাদের সব ধরনের সাহায্য করবে তৃণমূল”।
পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “দুর্গাপূজা, ঈদ, শিখ বা জৈন—যে কোনও ধর্মের উৎসবই হোক না কেন, আমি সবসময় সবার পাশে থাকি এবং প্রতিটি উৎসবকে নিজের মতো করে উদযাপন করি।”
advertisement
নিজের বিধানসভা কেন্দ্র নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “ভবানীপুরের কেন গোটা রাজ্যের মানুষ আমাকে এখানে দেখেন। তারা জানেন আমি এখানের মানুষ। এখানের বাড়ি বাড়ি সবাই জানে ও চেনে আমাকে। কতবার আলোচনা হয়েছিল, আমার এখানে বাড়ি বদলের বিষয়ে, আমি বদল করিনি। এখানেই আমরা সবাই থাকি। এই এলাকা আমাদের এলাকা। আমার মা আমাকে এই বাড়ি বদল করতেও দেননি। অনেকেই আছেন। যারা আমার এই বাড়িতে এসেছেন। ওরা গ্যাস দিতে পারে না, ইলেকশনে ক্যাশ দেয়”।
advertisement
সেই সঙ্গে ভবানীপুর নিয়ে তিনি আরও বলেন, “ভবানীপুর হল মিনি ইন্ডিয়া। এখানে সব ধর্মের সব ভাষার মানুষ থাকেন। নানা ধর্মের মানুষ এখানে এসে একসাথে তাদের উৎসব পালন করে। আমি তো সবার অনুষ্ঠানেই যাই। আমাকে সবাই তাদের অনুষ্ঠানে ডাকে। আমার সাথে এদের প্রত্যেকের যোগাযোগ আছে”।
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
SIR Supplementary list: SIR-এর সাপ্লিমেন্টারি তালিকায় নাম বাদ গেলে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর
Next Article
advertisement
Assembly Election 2026: এবার ভোটে আরও কড়াকড়ি হবে পুলিশের ভূমিকা, হুমকি-হুঁশিয়ারি দিলে ছাড় নেই! কড়া নির্দেশ থানার
এবার ভোটে আরও কড়াকড়ি হবে পুলিশের ভূমিকা, হুমকি-হুঁশিয়ারি দিলে ছাড় নেই! কড়া নির্দেশ থানার
  • মকি-হুঁশিয়ারি রুখতে কড়া নজরদারি

  • এবার পশ্চিমবঙ্গে দুই দফায় ভোট

  • রাজনৈতিক র‍্যালির উপর পুলিশের কড়া নজরদারি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement