Road Accident: ভয়াবহ দুর্ঘটনা! মুর্শিদাবাদে পাঁচ শিশুকে চাপা দিল বেপরোয়া গাড়ি, মৃত্যু দুই, আহত তিন
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Road Accident: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই শিশুর। ঘটনাটি ঘটেছে সামশেরগঞ্জে। গ্রামীণ রাস্তায় চার চাকা গাড়ি চালানো শিখতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাঁচ শিশুকে ধাক্কা মারে একটি চার চাকা গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই শিশুর। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরও তিন শিশু।
কেদারনাথ প্রামাণিক, রঘুনাথগঞ্জ: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই শিশুর। ঘটনাটি ঘটেছে সামশেরগঞ্জে। গ্রামীণ রাস্তায় চার চাকা গাড়ি চালানো শিখতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাঁচ শিশুকে ধাক্কা মারে একটি চার চাকা গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই শিশুর। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরও তিন শিশু।
রবিবার বিকেলে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের ধুলিয়ান পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের দিঘরি এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই শিশুদের নাম আহিল আক্তার (৬) এবং সমীর শেখ(৯)। তাদের মধ্যে সমীরের বাড়ি দিঘরি এবং আহিলের বাড়ি ঘনেশ্যামপুর গ্রামে।
advertisement
advertisement
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে কয়েকজন যুবক একটি চার চাকা গাড়ি নিয়ে গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিল। গাড়ির ড্রাইভার সিটে বসেছিল এক নতুন যুবক। যে ওই সময় গাড়ি চালানো শিখছিল। হঠাৎই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খেলতে থাকা কয়েকজন শিশুকে সজোরে ধাক্কা মারে। তারা দোকানে পাশেই বসেছিল। ধাক্কার ঘটনায় মুহূর্তের মধ্যেই এলাকায় চিৎকার-চেঁচামেচি শুরু হয় এবং স্থানীয় মানুষ দ্রুত ছুটে এসে আহত শিশুদের উদ্ধার করেন। গুরুতর জখম অবস্থায় তাদের তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় অনুপনগর গ্রামীণ হাসপাতালে। সেখানে চিকিৎসকরা আহিল আক্তারকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
আহত বাকি চার শিশুর চিকিৎসা শুরু হয়। যদিও তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হয় তাদেরকে জঙ্গিপুর ও পরে বহরমপুরে রেফার করা হয়। কিন্তু পরক্ষণেই মৃত্যু হয় সমীর শেখ নামে আরও এক শিশুর। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সামসেরগঞ্জ থানার পুলিশ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গাড়িটিকে আটক করে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয় এলাকাজুড়ে। তীব্র ক্ষোভে ফুঁসতে থাকেন এলাকাবাসী।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 22, 2026 8:02 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মুর্শিদাবাদ/
Road Accident: ভয়াবহ দুর্ঘটনা! মুর্শিদাবাদে পাঁচ শিশুকে চাপা দিল বেপরোয়া গাড়ি, মৃত্যু দুই, আহত তিন








