advertisement

Malda News: অপরাধীদের ‘ডেডলাইন’! ভোটের আগে 'রাউডিদের' কড়া হুঁশিয়ারি মালদহ পুলিশ সুপারের

Last Updated:
বেজে গিয়েছে ভোটের দামামা! গোটা রাজ্যে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বজায় রাখতে তৎপর পুলিশ-প্রশাসন। মালদহ থানার আধিকারিকদের নিয়ে বিশেষ বৈঠক সারলেন মালদহ রেঞ্জের ডিআইজি দ্বীপ নারায়ণ গোস্বামী ও জেলা পুলিশ সুপার অনুপম সিং
1/5
সমাজ বিরোধী এবং অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্তদের 'ডেডলাইন' পুলিশ সুপারের। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে মাঠে নামল মালদহ জেলা পুলিশ প্রশাসন। রবিবার মালদহের মানিকচক থানায় পুলিশ আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করে দুষ্কৃতী ও অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত ব্যাক্তিদের বিরুদ্ধে এমনই কড়া হুঁশিয়ারি দিলেন মালদহ জেলার পুলিশ সুপার।

2/5
আগামী ২৩ এপ্রিল প্রথম দফা নির্বাচন হতে চলেছে রাজ্যে। নিরাপত্তা ব্যবস্থা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে ইতিমধ্যেই তোড়জোড় শুরু করেছে জেলা পুলিশ প্রশাসন। তারই সঙ্গে জেলা জুড়ে বিভিন্ন এলাকায় ঘুরে রুট মার্চ চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনী। এরই মধ্যে এবার থানার আধিকারিকদের নিয়ে বিশেষ বৈঠক সারলেন মালদহ রেঞ্জের ডিআইজি দ্বীপ নারায়ণ গোস্বামী ও জেলা পুলিশ সুপার অনুপম সিং।

3/5
ডিআইজি মালদহ রেঞ্জ দ্বীপ নারায়ণ গোস্বামী জানান,
[caption id="attachment_2597561" align="alignnone" width="1080"] ডিআইজি মালদহ রেঞ্জ দ্বীপ নারায়ণ গোস্বামী জানান, "ভোটকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা, নজরদারি এবং আইনশৃঙ্খলা রক্ষায় কী কী পদক্ষেপ করা হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কোনওরকম অপ্রীতিকর ঘটনা বরদাস্ত করা হবে না। শান্ত সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে বিশেষ পদক্ষেপ করা হচ্ছে।" জেলা পুলিশ সুপার অনুপম সিং জানান, "ভয়মুক্ত পরিবেশে সকলেই যেন নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তার জন্য পুলিশ সর্বদা প্রস্তুত। আইন শৃঙ্খলা বজায় রাখতে এবং অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বিশেষ এই বৈঠক।"
advertisement
4/5
পাশাপাশি এলাকায় দুষ্কৃতিমূলক কর্মকাণ্ড ও সমাজবিরোধী কাজের সঙ্গে যুক্তদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন,
পাশাপাশি এলাকায় দুষ্কৃতিমূলক কর্মকাণ্ড ও সমাজবিরোধী কাজের সঙ্গে যুক্তদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, "অশান্তি সৃষ্টি করলে কাউকে রেয়াত করা হবে না। পুলিশের খাতায় বড় অপরাধে যুক্ত অপরাধী এবং অসামাজিক কাজে যুক্ত 'রাউডিদের' চিহ্নিত করে গ্রেফতার করা হবে।"(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
5/5
বৈঠক শেষে সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন পুলিশ সুপার অনুপম সিং। শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন করার ক্ষেত্রে সাধারণ মানুষকে আশ্বস্ত করেন তিনি। একই সঙ্গে শান্তিপূর্ণ নির্বাচন বজায় রাখতে সকলের সহযোগিতাও কামনা করেন। জেলা পুলিশ প্রশাসনের এই তৎপরতায় আসন্ন নির্বাচনে নিরাপত্তা নিয়ে আশ্বস্ত সাধারণ মানুষ।