PM Modi: দক্ষিণ কলকাতায় মোদির র্যালি, বড় অভিযানে বিজেপি! প্রচারে ঝড় তুলতে ভবানীপুরকে বাছবেন প্রধানমন্ত্রী?
- Reported by:Susmita Mondal
- Published by:Ankita Tripathi
Last Updated:
PM Modi: কলকাতায় দুটি মিছিল করবেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, দিন নির্ধারিত না হলেও কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার প্রার্থীদের নিয়ে দুটি বৃহৎ মিছিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী। বিধানসভা নির্বাচনের আগে বঙ্গে ফের প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
কলকাতা: রাজ্যে আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বঙ্গে প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বিধানসভা নির্বাচনের আগে দুটি র্যালি করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্লেখ্যযোগ্য বিষয় দু’টি র্যালিই হবে কলকাতায়৷
সূত্রের খবর, উত্তর এবং দক্ষিণ কলকাতায় দুটি মিছিল করবেন প্রধানমন্ত্রী। দিন নির্ধারিত না হলেও কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার প্রার্থীদের নিয়ে দুটি বৃহৎ মিছিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত, গত ১৪ মার্চ কলকাতায় এসেছিলেন প্রধানমন্ত্রী৷ ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই ব্রিগ্রেডের জনসভা করেছিলেন প্রধানমন্ত্রী৷ রাজ্যে আসতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনও৷ সূত্রের খবর, গতবারের মতোই এ বারও মোদীর নির্বাচনী জনসংযোগে জনসভা এবং রোড শো দুইই থাকবে।
advertisement
advertisement
প্রসঙ্গত, রবিবার ভারতের রাজনৈতিক ইতিহাসে নতুন মাইলফলক স্পর্শ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ তিনি দেশের সবচেয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা শাসক হিসেবে রেকর্ড গড়েছেন। এতদিন পর্যন্ত এই রেকর্ড ছিল সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিংয়ের নামে।
advertisement
নরেন্দ্র মোদি ভারতের সবচেয়ে দীর্ঘকালীন সরকারের প্রধান হয়ে উঠেছেন। গুজরাতের মুখ্যমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মোট ৮,৯৩১ দিন পূর্ণ করে তিনি সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পাওয়ান চামলিং-এর ৮,৯৩০ দিনের রেকর্ড ভেঙেছেন।
আরও পড়ুন: SIR-এর প্রথম সাপ্লিমেন্টারি তালিকা নিয়ে বড় আপডেট, দিনক্ষণ জানিয়ে দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক
advertisement
২০০১ সালে গুজরাতের মুখ্যমন্ত্রী হন নরেন্দ্র মোদি। এর পর তিনি ২০১৪ সালে লোকসভা নির্বাচনে জয়লাভ করেন এবং দেশের প্রধানমন্ত্রী হন। এর আগেও রাজনৈতিক জীবনে একাধিক নজির গড়েছেন তিনি। তিনিই ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি স্বাধীনতার পরে জন্মগ্রহণ করেছেন। পাশাপাশি তিনিই একমাত্র অ-কংগ্রেস নেতা, যিনি কেন্দ্রের ক্ষমতায় থেকে টানা দু’টি পূর্ণ মেয়াদ সম্পন্ন করেছেন।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 22, 2026 7:17 PM IST










