advertisement

North Bengal Weather Update: টানা বৃষ্টি, মেঘলা আকাশ, তুষারপাত...অবশেষে কাটল দুর্যোগ! উদ্ভাসিত কাঞ্চনজঙ্ঘা, খুশি পর্যটকরা

Last Updated:
North Bengal Weather Update: রবিবার সকালে দার্জিলিং জুড়ে যেন নতুন করে প্রাণ ফিরে পেল পাহাড়। দীর্ঘ প্রতীক্ষার পর হোটেলের ঘর থেকেই চোখের সামনে ভেসে উঠল বরফে ঢাকা সেই মহিমান্বিত শৃঙ্গ।
1/5
দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য : টানা কয়েকদিনের বৃষ্টি, ঝড় ও তুষারপাতের পর অবশেষে পরিষ্কার আকাশে ধরা দিল কাঞ্চনজঙ্ঘা। রবিবার সকালে দার্জিলিং জুড়ে যেন নতুন করে প্রাণ ফিরে পেল পাহাড়। দীর্ঘ প্রতীক্ষার পর হোটেলের ঘর থেকেই চোখের সামনে ভেসে উঠল বরফে ঢাকা সেই মহিমান্বিত শৃঙ্গ।

2/5
গত কয়েকদিন ধরে প্রতিকূল আবহাওয়ার জেরে পর্যটকদের অনেকটাই হতাশ হতে হয়েছিল। ঘন মেঘে ঢেকে ছিল পাহাড়ের আকাশ, সঙ্গে ছিল অবিরাম বৃষ্টি ও তুষারপাত। ফলে কাঞ্চনজঙ্ঘার দেখা মেলেনি, মন খারাপ ছিল বহু ভ্রমণপিপাসুর। তবে রবিবার সকাল থেকেই আবহাওয়ার আমূল পরিবর্তন ঘটে। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য

3/5
সকালে সূর্যের আলো পড়তেই মেঘ সরে গিয়ে স্পষ্ট হয়ে ওঠে কাঞ্চনজঙ্ঘার রূপ। হোটেলের ঘর, বারান্দা কিংবা ভিউ পয়েন্ট—সব জায়গা থেকেই পর্যটকদের চোখে ধরা দেয় সেই অপরূপ দৃশ্য। অনেকেই মোবাইল ক্যামেরায় বন্দি করেন এই মুহূর্ত, কেউ আবার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন পাহাড়ের সৌন্দর্য। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য

4/5
এই মনোরম আবহাওয়ায় পর্যটকদের মধ্যেও দেখা গেছে উচ্ছ্বাস। দীর্ঘ অপেক্ষার পর কাঞ্চনজঙ্ঘা দর্শন হওয়ায় অনেকেই আনন্দে আত্মহারা। হোটেলের রুম থেকেই এমন পরিষ্কার দৃশ্য পাওয়ায় খুশির রেশ ছড়িয়ে পড়েছে সর্বত্র। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য

5/5
পর্যটন ব্যবসার সঙ্গেও যুক্তদের মুখে ফুটেছে স্বস্তির হাসি। আবহাওয়া পরিষ্কার থাকলে আগামী কয়েকদিনে পর্যটকের ভিড় আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। দুর্যোগ কাটিয়ে এদিন দার্জিলিং যেন আবার নিজের চেনা সৌন্দর্যে ফিরে এল। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য