advertisement

Murshidabad Accident: পরপর ভয়ঙ্কর দুটি দুর্ঘটনা! মুর্শিদাবাদে চোখের নিমেষে শেষ দুই শিশু-সহ ৩ প্রাণ, পরিবারের কাতর কান্নার মাঝে পথ নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

Last Updated:

Murshidabad Accident: রবিবার মুর্শিদাবাদে দুটি পৃথক পথ দুর্ঘটনায় ২ শিশু-সহ তিনজনের মৃত্যু। সামশেরগঞ্জে শিক্ষানবিশ যুবকের গাড়ির চাকার পিষে মারা গিয়েছে দুই শিশু। ভরতপুরে নিয়ন্ত্রণ হারিয়ে লোহার খুঁটিতে ধাক্কার জেরে প্রাণ গিয়েছে বাইক আরোহীর।

মুর্শিদাবাদে পথ দুর্ঘটনায় ২ শিশু-সহ তিনজনের মৃত্যু
মুর্শিদাবাদে পথ দুর্ঘটনায় ২ শিশু-সহ তিনজনের মৃত্যু
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: মুর্শিদাবাদে পরপর দু’টি মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারাল দুই শিশু-সহ তিন জন। একটি দুর্ঘটনা সামশেরগঞ্জে। সেখানে গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে দুই শিশুর। অপর দুর্ঘটনাটি ভরতপুরে। সেখানে বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক যুবকের। দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রবিবার বিকেলে সামশেরগঞ্জ থানার ধুলিয়ান পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের ডিগরি গ্রামে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক জন যুবক একটি চার চাকা গাড়ি নিয়ে গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। গাড়ির স্টিয়ারিংয়ে ছিলেন এক শিক্ষানবিশ যুবক। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে খেলতে থাকা পাঁচ জন শিশুকে সজোরে ধাক্কা মারে গাড়িটি।
আরও পড়ুনঃ ছাব্বিশের নির্বাচন ঘিরে সরগরম রাজ্য-রাজনীতি! ঝাড়গ্রামে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ, সীমান্তে বাড়তি নজরদারি
দুর্ঘটনার পরেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত আহত শিশুদের উদ্ধার করে অনুপনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা আহিল আক্তারকে (৬) নামে এক শিশুকে মৃত বলে ঘোষণা করেন। পরে গুরুতর জখম অবস্থায় আরও চার শিশুকে জঙ্গিপুর মহকুমা হাসপাতাল হয়ে বহরমপুরের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সমীর শেখ (৯) নামে অপর এক শিশুর মৃত্যু হয়। বাকি তিন শিশুর চিকিৎসা চলছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ কাঁকড়া ধরতে গিয়ে বাঘের মুখে! সঙ্গীকে বাঁচাতে ঝাঁপালেন মৎস্যজীবীরা, বাঁশ পেটা করে…! সুন্দরবনের জঙ্গলে ভয়ঙ্কর অভিজ্ঞতা
খবর পেয়ে সামশেরগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ গাড়িটিকে আটক করেছে এবং অভিযুক্ত চালককে গ্রেফতার করা হয়েছে। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অন্যদিকে, এদিন ভরতপুর থানার গাঙেড্ডা মোড়ে আরও একটি দুর্ঘটনায় মৃত্যু হয় ইবাদত শেখ ওরফে বুলেট (১৮) নামে এক যুবকের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোটরবাইক চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি লোহার খুঁটিতে ধাক্কা মারে বাইকটি। মাথায় গুরুতর আঘাত পান যুবক।
advertisement
স্থানীয় বাসিন্দাদের দাবি, বাইকে মোট ৩ জন ছিলেন। কারুর মাথাতেই হেলমেট ছিল না।
আহত তিন জনকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা ইবাদতকে মৃত ঘোষণা করেন। বাকি দু’জনের চিকিৎসা চলছে। পরপর দুই দুর্ঘটনায় মুর্শিদাবাদ জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। একই সঙ্গে পথ নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Murshidabad Accident: পরপর ভয়ঙ্কর দুটি দুর্ঘটনা! মুর্শিদাবাদে চোখের নিমেষে শেষ দুই শিশু-সহ ৩ প্রাণ, পরিবারের কাতর কান্নার মাঝে পথ নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন
Next Article
advertisement
Assembly Election 2026: এবার ভোটে আরও কড়াকড়ি হবে পুলিশের ভূমিকা, হুমকি-হুঁশিয়ারি দিলে ছাড় নেই! কড়া নির্দেশ থানার
এবার ভোটে আরও কড়াকড়ি হবে পুলিশের ভূমিকা, হুমকি-হুঁশিয়ারি দিলে ছাড় নেই! কড়া নির্দেশ থানার
  • মকি-হুঁশিয়ারি রুখতে কড়া নজরদারি

  • এবার পশ্চিমবঙ্গে দুই দফায় ভোট

  • রাজনৈতিক র‍্যালির উপর পুলিশের কড়া নজরদারি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement