Assembly Elections 2026: ছাব্বিশের নির্বাচন ঘিরে সরগরম রাজ্য-রাজনীতি! ঝাড়গ্রামে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ, সীমান্তে বাড়তি নজরদারি
- Published by:Aishwarya Purkait
Last Updated:
West Bengal Assembly Elections 2026: ভোটের আগে ঝাড়গ্রামে পৌঁছল কেন্দ্রীয় বাহিনী। জেলা জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা। শান্তিপূর্ণ ও অবাধ ভোট নিশ্চিত করতে চলছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ।
ঝাড়গ্রাম: ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সরগরম বাংলার রাজ্য রাজনীতি। প্রার্থী তালিকা ঘোষণা করেছে রাজনৈতিক দলগুলো। জোরকদমে শুরু হয়েছে প্রচার অভিযান। পাখির চোখ মুখ্যমন্ত্রীর আসন। শান্তিপূর্ণ ও অবাধ ভোট নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ ঝাড়গ্রামে। জেলায় মোতায়েন করা হল কেন্দ্রীয় বাহিনী। জেলা জুড়ে চলছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। জায়গায় জায়গায় বাড়ানো হয়েছে নিরাপত্তা।
রবিবার ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের জামুই, ভাদুই, খাটখুরা-সহ একাধিক এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রুট মার্চ করেন। এদিন জওয়ানদের সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের আধিকারিকরাও। উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের এসডিপিও সামীম বিশ্বাস। এছাড়াও জামবনি থানার আইসি অভিজিৎ বসু মল্লিক এবং বিডিও দেবব্রত জানা-সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা ছিলেন এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে উপস্থিত ছিলেন।
advertisement
আরও পড়ুনঃ পাল যুগের স্মৃতি আঁকড়ে সিদ্ধেশ্বরী রামেশ্বর ধাম! বালুরঘাটে হিন্দু স্থাপত্যের এক অনন্য নিদর্শন, মাটির নীচে লুকিয়ে হাজার বছরের ইতিহাস
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে কোথাও যেন আইনশৃঙ্খলার অবনতি না ঘটে, কোন অপ্রীতিকর না ঘটে তা একশো শতাংশ নিশ্চিত করতে এবং সুশৃঙ্খল, ন্যায়সঙ্গত ভোটের লক্ষ্যে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ সিলিন্ডার সঙ্কটের মাঝে ভরসা মাটির রেডিমেড উনুন, সামান্য দামে ঢেলে বিকোচ্ছে, ব্যবসায়ীদের ‘পৌষ মাস’
শুরু প্রান্তিক জেলা ঝাড়গ্রাম নয়, ঝাড়খণ্ড ও ওড়িশা সীমান্ত সংলগ্ন এলাকাগুলিতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় বাড়তি নজরদারি চলছে। ভোটের আবহে বাইরের কোন ব্যক্তি দ্বারা কোনরকম উস্কানিমূলক আচরণ, ঘটনা রাজ্যে প্রবেশ করতে না পারে তার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রশাসনের তরফে রাজ্যের নিরাপত্তা বলয় আরও শক্তিশালী করা হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Jhargram,Paschim Medinipur,West Bengal
First Published :
Mar 22, 2026 7:01 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Assembly Elections 2026: ছাব্বিশের নির্বাচন ঘিরে সরগরম রাজ্য-রাজনীতি! ঝাড়গ্রামে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ, সীমান্তে বাড়তি নজরদারি









