advertisement

WB Assembly Election 2026: কমিশনের দুই কর্মীকে ব্যাপক মারধর, সরকারি সম্পত্তির ওপর দেওয়াল লিখন মুছতে গিয়ে বিপত্তি! দুর্গাপুরে তুঙ্গে রাজনৈতিক তরজা

Last Updated:
WB Assembly Election 2026: আদর্শ আচরণ বিধি লাগু হওয়ার কারণে সরকারি সম্পত্তির ওপর থেকে দেওয়াল লিখন মুছতে গিয়েছিলেন কমিশনের দুই কর্মী। কিন্তু দেওয়াল লিখন মুছে দেওয়ার পরেই তাঁদের মারধর করা হয়েছে বলে অভিযোগ। দুর্গাপুরে ছড়িয়েছে রাজনৈতিক উত্তেজনা।
1/5
আদর্শ আচরণ বিধি চালু হওয়ার পরে সরকারি কোনও সম্পত্তির ওপর কোনও রাজনৈতিক দলের ব্যানার, ফেস্টুন, দেওয়ার লিখন রাখা যায় না। আর সহকারি সম্পত্তির ওপর থাকা দেওয়াল লিখন মুছতে গিয়ে বড় বিপত্তি দুর্গাপুরে।

2/5
আদর্শ আচরণ বিধি চালু হয়ে যাওয়ার ফলে করঙ্গপাড়া এলাকায় একটি সরকারি দেওয়ালের ওপর দেওয়াল লিখন মুছতে গিয়েছিলেন কমিশনের কর্মীরা। কিন্তু দেওয়াল লিখন মুছে দেওয়ার পরে আক্রান্ত হয়েছেন তাঁরা।

3/5
দুর্গাপুরের এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জেলাজুড়ে। সবমিলিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। অন্যদিকে আক্রান্ত কর্মীদের অভিযোগ, তাদের মারধর করা হয়েছে।

4/5
কমিশনের কর্মীদের অভিযোগ, তাঁরা দেওয়াল লিখন কমিশনের নিয়ম অনুযায়ী সরকারি সম্পত্তি থেকে মুছে দিয়েছিলেন। আর সেসময় কয়েকজন তাঁদের ঘিরে ধরে। তাঁরা কিছু বলার আগেই গাড়ি থেকে নামিয়ে তাঁদের ওপর আক্রমণ চালানো হয়েছে বলে অভিযোগ।

5/5
ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে আসে কোকওভেন থানার পুলিশ ও কেন্দ্র বাহিনীর জওয়ানরা। তাঁদেরও পরিস্থিতি সামাল দিতে গিয়ে বেশ বেগ হয়। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপুর পশ্চিম বিধানসভা এলাকায় তুঙ্গে উত্তেজনা। ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।