advertisement

KKR News: 'মৃত্যুর হুমকি পেয়েছি! খুব বাজে অবস্থা ছিলাম..'! আইপিএলের আগে বড় রহস্য ফাঁস করলেন কেকেআরের বরুণ

Last Updated:

Varun Chakaravarthy: কলকাতা নাইট রাইডার্সের প্রধান স্পিনার বরুণ চক্রবর্তীর একটি বড় মন্তব্য করে চমক দিয়েছেন। টি-২০ বিশ্বকাপ ২০২৬ জয়ী ভারতীয় দলের সদস্য এই স্পিনার এমন কিছু কথা প্রকাশ করেছেন, যা শুনে তাঁর ভক্তরা অবাক।

বরুণ চক্রবর্তী
বরুণ চক্রবর্তী
আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তারপরই শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৬। ২৮ মার্চ থেকে এই জনপ্রিয় টি-২০ লিগের নতুন মরশুম শুরু হবে। তার আগে তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের প্রধান স্পিনার বরুণ চক্রবর্তীর একটি বড় মন্তব্য করে চমক দিয়েছেন। টি-২০ বিশ্বকাপ ২০২৬ জয়ী ভারতীয় দলের সদস্য এই স্পিনার এমন কিছু কথা প্রকাশ করেছেন, যা শুনে তাঁর ভক্তরা অবাক।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, ২০২১ সালে আইপিএল মাঝপথে বন্ধ হয়ে যাওয়ার সময় তাঁকে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল। তিনি বলেন, তখন তিনি কোভিড-১৯-এ আক্রান্ত হন এবং তিনিই প্রথম খেলোয়াড় ছিলেন যাঁর রিপোর্ট পজিটিভ আসে। এর ফলে পুরো টুর্নামেন্ট স্থগিত করতে হয়। যা ক্রিকেট প্রেমিদের হতাশ করেছিল।
এই ঘটনার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে তীব্রভাবে ট্রোল করা হয়। বরুণ চক্রবর্তী জানান, সেই সময় লকডাউনের মধ্যে আইপিএল ছিল মানুষের একমাত্র বিনোদন। টুর্নামেন্ট বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই ক্ষুব্ধ হয়ে তাঁর বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করতে শুরু করেন। এমনকি কিছু মানুষ তাঁকে প্রাণনাশের হুমকিও দেয়, যা তাঁর জন্য খুবই কষ্টদায়ক অভিজ্ঞতা ছিল।
advertisement
advertisement
advertisement
আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ২০১৯ সাল থেকে খেলছেন এই মিস্ট্রি স্পিনার। কেকেআরের বহু যুদ্ধ জয়ের কারিগর তিনি। ২০২৪ সালে কেকেআরের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে বড় অবদান ছিল বরুণের। এখন পর্যন্ত ৮৪টি ম্যাচে তিনি ১০০টি উইকেট নিয়েছেন, যেখানে তাঁর ইকোনমি রেট ৭.৫৮। তাঁর সেরা বোলিং পারফরম্যান্স ৫/২০, এবং তিনি একবার পাঁচ উইকেটও নিয়েছেন।
advertisement
advertisement
তবে সাম্প্রতিক সময়ে তাঁর ফর্ম খুব একটা ভালো নয়। টি-২০ বিশ্বকাপ ২০২৬-এ তিনি প্রত্যাশামতো পারফর্ম করতে পারেননি, যার ফলে তাঁকে দল থেকে বাদ দেওয়ার দাবি উঠেছিল। এবার আইপিএল ২০২৬-এ তাঁর সামনে বড় সুযোগ রয়েছে নিজের ফর্ম ফিরে পাওয়ার এবং আবারও নিজেকে প্রমাণ করার। নিজের সেরাটা উজার করে দিতে কেকেআরের রহস্যময় স্পিনার।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
KKR News: 'মৃত্যুর হুমকি পেয়েছি! খুব বাজে অবস্থা ছিলাম..'! আইপিএলের আগে বড় রহস্য ফাঁস করলেন কেকেআরের বরুণ
Next Article
advertisement
Mamata Banerjee: উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল, দু’দিনে ৫ সভা! জোরকদমে প্রচারে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়
উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল, দু’দিনে ৫ সভা! জোরকদমে প্রচারে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • মমতা বন্দ্যোপাধ্যায় দু’দিনে উত্তরবঙ্গ-জঙ্গলমহলে জনসভা করবেন

  • ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্যে ২৯৪টি আসনে ভোটগ্রহণ হবে দু’দফায়

  • নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে রাজ্যজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement