SIR supplementary list: সোমবারই প্রকাশিত হবে SIR-এর প্রথম সাপ্লিমেন্টারি তালিকা! কী ভাবে বুঝবেন নাম উঠেছে কিনা, জানুন
- Reported by:Sanhyik Ghosh
- Published by:Ratnadeep Ray
Last Updated:
SIR supplementary list: সোমবারই প্রকাশিত হতে চলেছে এসআইআরের প্রথম সাপ্লিমেন্টারি তালিকা। এখনও পর্যন্ত প্রায় ২৮ লক্ষ বিচারাধীন নামের নিষ্পত্তি করা হয়েছে বলে কমিশন সূত্রে খবর। কাল, অর্থাৎ সোমবার দুটি তালিকা বেরোবে, একটি এডিশন অন্যটি ডিলিশন-এর লিস্ট।
কলকাতা: সোমবারই প্রকাশিত হতে চলেছে এসআইআরের প্রথম সাপ্লিমেন্টারি তালিকা। এখনও পর্যন্ত প্রায় ২৮ লক্ষ বিচারাধীন নামের নিষ্পত্তি করা হয়েছে বলে কমিশন সূত্রে খবর। কাল, অর্থাৎ সোমবার দুটি তালিকা বেরোবে, একটি এডিশন অন্যটি ডিলিশন-এর লিস্ট। অর্থাৎ ‘যোগ্য’ ভোটারের নাম কাল ভোটার লিস্টে যোগ হবে। পাশাপাশি, ‘অযোগ্য’ ভোটারদের নাম ডিলিশন লিস্টে থাকবে, তারা ট্রাইবুনালে আবেদন জানাতে পারবেন।
পাশাপাশি নির্বাচন কমিশন সূত্রে খবর, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রক্রিয়ায় মোট ১,৯২০ কোম্পানির মধ্যে ৩১ মার্চের মধ্যে ৩০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসবে। আগামিকালের বাহিনী সংক্রান্ত বিস্তারিত তালিকা ডিএম অফিসে হার্ড কপি আকারে পাওয়া যাবে। পাশাপাশি তালিকাটি অনলাইনে Election Commission of India-এর অফিসিয়াল ওয়েবসাইট eci.gov.in এবং ECI Net অ্যাপ-এও দেখা যাবে। কমিশন সূত্রের দাবি, ধাপে ধাপে বাহিনী মোতায়েন ও ভোট প্রস্তুতির প্রতিটি দিকে কড়া নজর রাখা হচ্ছে।
advertisement
advertisement
আসন্ন বিধানসভা ভোটে বাহিনী মোতায়েন নিয়ে CEO দফতরে বৈঠক হয়েছে রবিবার। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল, স্পেশাল অবজারভার, CRPF-এর আইজি। জয়েন্ট ডেপ্লয়মেন্ট কমিটিকে নিয়ে কমিশনের এই বৈঠক প্রায় দেড় ঘণ্টা চলে। এই জয়েন্ট ডেপ্লয়মেন্ট কমিটি সিদ্ধান্ত নিচ্ছে ভোটের সময় কোথায় কত বাহিনী মোতায়েন করা হবে। কী ভাবে কেন্দ্রীয় বাহিনী কাজ করবে সেটাও ঠিক করবে এই কমিটি।
advertisement
ওই কমিটির তরফে উপস্থিত ছিলেন স্পেশাল অবজার্ভার এন কে মিশ্র, রাজ্য পুলিশের নোডাল অফিসার আনন্দ কুমার, সিআরপিএফ এর আইজি এবং স্টেট ফোর্স কো-অর্ডিনেটর শলভ মাথুর, স্টেট-সিএপিএফ কো-অর্ডিনেটর গৌরব শর্মা। রাজ্যে বিধানসভা নির্বাচন যাতে সুষ্ঠু ভাবে সম্পন্ন হয় তার গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে এই কমিটির হাতে। মাত্র দুই দফায় রাজ্যে বিধানসভা ভোট বলে আগের বিধানসভা নির্বাচনের থেকে এই নির্বাচন পরিচালনা করার পদ্ধতিগত ফারাক রয়েছে।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 22, 2026 6:59 PM IST









