Crime News: ৬০ শতক জমি নিয়ে রক্তক্ষয়ী বিবাদ! ছোট ভাইকে চাকু দিয়ে কোপানোর অভিযোগ দাদার বিরুদ্ধে
- Published by:Salmali Das
Last Updated:
Crime News: মালদহের মানিকচকে পৈতৃক জমি নিয়ে বিবাদের জেরে দাদার বিরুদ্ধে ছোট ভাইকে চাকু দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে। গুরুতর জখম অবস্থায় ছোট ভাইকে মালদা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে, ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
গোপাল সূত্রধর, মালদহ: দুই ভাইয়ের জমি বিবাদে চলল চাকু। ছোট ভাইকে এলোপাথারি চাকু মারার অভিযোগ উঠল বড় দাদার বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় ছোট ভাই। স্থানান্তরিত করা হয়েছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে।
আরও পড়ুনঃ মুহূর্তে সব শেষ! আকাশ থেকে মাটিতে আছড়ে ট্রলি, ভয়াবহ রোপওয়ে দুর্ঘটনায় স্তব্ধ ছত্তিশগড়
জমি বিবাদকে কেন্দ্র করে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদহের মানিকচক থানার ওসি নাবাদিয়াটোলা গ্রামে। গুরুতর জখম ছোট ভাইকে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বড় দাদাও আহত অবস্থায় মানিকচক গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন।
advertisement
advertisement
জানা গিয়েছে, মানিকচকের নাবাদিয়াটোলা গ্রামের বাসিন্দা দ্বিজেন মন্ডল ও বিজন মন্ডল দুই ভাই। ৬০ শতক পৈতৃক জমিকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরেই বিবাদ। রবিবার ছোট ভাই বিজন মন্ডল (৫৫) জমিতে যাওয়ার সময় এলোপাথাড়ি শরীরে চাকু দিয়ে কোপানোর অভিযোগ দাদা দ্বিজেন মন্ডল(৬২) বিরুদ্ধে। গোলমাল ও ধস্তাধস্তিতে আহত হয় বড় দাদাও। দুইজনকে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। ইতিমধ্যেই ঘটনাকে কেন্দ্র করে তদন্তে নেমেছে মানিকচক থানার পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Maldah,West Bengal
First Published :
Mar 22, 2026 6:53 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Crime News: ৬০ শতক জমি নিয়ে রক্তক্ষয়ী বিবাদ! ছোট ভাইকে চাকু দিয়ে কোপানোর অভিযোগ দাদার বিরুদ্ধে









