advertisement

Anubrata Mondal: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বোলপুরে কোর কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক, যা জানালেন অনুব্রত...

Last Updated:

নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর রাজ্যের শাসকদল তৃণমূল ২৯৪টি আসনের মধ্যে ২৯১টি আসনের প্রার্থীদের নাম প্রকাশ করেছে। তিনটি আসন অনিত থাপাকে ছেড়ে দেওয়া হয়েছে।

News18
News18
বীরভূম: বীরভূম জেলায় আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল বোলপুরে দলীয় কার্যালয়ে। তৃণমূল কংগ্রেসের কোর কমিটির এই বৈঠকে উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল, শতাব্দী রায়-সহ কোর কমিটির অন্যান্য সদস্যেরা। তবে এই বৈঠকে অনুপস্থিত ছিলেন কাজল শেখ, আশিস বন্দ্যোপাধ্যায় এবং বিকাশ রায়চৌধুরী।
মূলত আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করেই এই বৈঠকের আয়োজন করা হয়। নির্বাচনী প্রচারের কৌশল, কলকাতা থেকে কোন কোন রাজ্য নেতৃত্ব জেলায় আসবেন, কোথায় কোথায় প্রচার জোরদার করা হবে—এসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে। এছাড়াও জানা যায়, চলতি মাসের ২৬ তারিখ জেলায় আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কর্মসূচির মধ্যে একটি বড় র‍্যালি এবং একটি জনসভা করার পরিকল্পনা রয়েছে। সেই কর্মসূচি সফল করতে কীভাবে প্রস্তুতি নেওয়া হবে, তা নিয়েও আলোচনা হয়েছে।
advertisement
advertisement
এদিন অনুব্রত মণ্ডল জানান, ‘বর্তমানে তিনি বোলপুর পৌরসভার একাধিক ওয়ার্ডে প্রতিদিন কর্মীসভা করছেন। তিনি আরও বলেন, আগামী ২ তারিখ মনোনয়ন পর্ব শেষ হলেই তিনি জেলাজুড়ে প্রচারে ঝাঁপিয়ে পড়বেন। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, একসময় নির্বাচন এলে যাঁর এক মুহূর্তও বিশ্রাম নেওয়ার সুযোগ থাকত না, সেই অনুব্রত মণ্ডল নিজেই এদিন স্বীকার করেন যে, তিনি এখন অনেকটাই ‘বসে রয়েছেন’। এই মন্তব্য রাজনৈতিক মহলেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।’ তৃণমূলের বিশ্বস্ত সেনাপতি অনুব্রত মণ্ডল নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ এবং তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর প্রথম প্রচারে ঝাঁপিয়ে পড়েন। বোলপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী চন্দ্রনাথ সিনহার সমর্থনে বোলপুর শহরে একটি মিছিল করেন তিনি। আর সেখানেই আগামী দিনের ফলাফল নিয়ে হুংকার ছুঁড়ে দিতে দেখা যায় তাকে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/বীরভূম/
Anubrata Mondal: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বোলপুরে কোর কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক, যা জানালেন অনুব্রত...
Next Article
advertisement
Mamata Banerjee: উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল, দু’দিনে ৫ সভা! জোরকদমে প্রচারে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়
উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল, দু’দিনে ৫ সভা! জোরকদমে প্রচারে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • মমতা বন্দ্যোপাধ্যায় দু’দিনে উত্তরবঙ্গ-জঙ্গলমহলে জনসভা করবেন

  • ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্যে ২৯৪টি আসনে ভোটগ্রহণ হবে দু’দফায়

  • নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে রাজ্যজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement