RG Kar lift accident: আরজি করে লিফটে মৃত্যুর কারণ কি যান্ত্রিক বিভ্রাট? প্রাথমিক অনুসন্ধানে বিস্ফোরক তথ্য
- Reported by:Amit Sarkar
- Published by:Ratnadeep Ray
Last Updated:
RG Kar lift accident: মেকানিক্যাল ম্যালফাংশনিং বা ‘যান্ত্রিক ত্রুটি’ জেরেই কি মৃত্যু হয়েছে অরূপ বন্দ্যোপাধ্যায়ের, আরজি করের লিফট বিভ্রাট নিয়ে প্রাথমিক অনুসন্ধান করেন ফরেন্সিক বিশেষজ্ঞরা।
কলকাতা: মেকানিক্যাল ম্যালফাংশনিং বা ‘যান্ত্রিক ত্রুটি’ জেরেই কি মৃত্যু হয়েছে অরূপ বন্দ্যোপাধ্যায়ের, আরজি করের লিফট বিভ্রাট নিয়ে প্রাথমিক অনুসন্ধান করেন ফরেন্সিক বিশেষজ্ঞরা।
শনিবার লিফটের পরীক্ষা পর্বে প্রাথমিক অনুসন্ধানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে বলে দাবি ফরেন্সিক বিশেষজ্ঞদের। তবে কী ধরনের যান্ত্রিক ত্রুটির পরিণতিতে এই মৃত্যু তদন্ত করছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। প্রাথমিক অনুসন্ধানে পরীক্ষার সময় দেখা গিয়েছে লিফটটি বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় ছিল। কপিকল বা ম্যানুয়াল ভাবে ওঠা নামা করে পরীক্ষা করা হয়েছে।
advertisement
advertisement
বিশেষজ্ঞরা পরীক্ষা করে দেখতে চাইছেন, বিদ্যুৎ বিচ্ছিন্ন কখন হয়েছে! অরূপ বন্দ্যোপাধ্যায় লিফটে ওঠার পরই কি বিদ্যুৎ বিভ্রাট ঘটে? বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে তার স্থায়ীত্ব কতক্ষণ ছিল প্রাথমিক পর্যায়ে? কারণ প্রত্যক্ষদর্শীদের বয়ানে উঠে এসেছে ওঠা নামা করতে শুরু করেছিল লিফট। তাহলে কি বিদ্যুৎ সংযোগ যাওয়া আসা করেছিল? এই বিভ্রাটের কারণে কি সেন্সর বিভ্রাট ঘটে? এই রকম একাধিক প্রশ্নের উত্তর খুঁজছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা।
advertisement
শনিবার পরীক্ষা করার সময় পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় ছিল লিফট। খতিয়ে দেখা হচ্ছে সেন্সর ফাংশন। সেখানেও গলদ থাকলে কি ধরনের গলদ তৈরি হয়েছিল দেখা হচ্ছে। প্রসঙ্গত এদিন তদন্তে নেমে ফরেন্সিক বিশেষজ্ঞরা খতিয়ে দেখেন শুক্রবার রাত থেকে সকাল পর্যন্ত ডিউটি রোস্টার। ওই সময় কালে যে যে জুনিয়র ডাক্তার, নার্স, গ্রুপ ডি স্টাফ, চুক্তিভিত্তিক নিরাপত্তা কর্মী ছিলেন প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হয়।
advertisement
পাশাপাশি, লিফটের কোনও সমস্যা হলে প্রত্যেক ফ্লোরে পি ডব্লিউ ডি ইলেকট্রিক্যাল এবং সুপারভাইজার-এর যোগাযোগ করার ফোন নম্বর স্টিকার দিয়ে লাগানো থাকার কথা, সেটা সর্বত্র ছিল কিনা তা-ও দেখা হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 21, 2026 7:56 PM IST








