advertisement

Baranagar TMC BJP Clash: বিজেপি-তৃণমূল সংঘর্ষে অগ্নিগর্ভ বরানগর, সায়ন্তিকাকে গো ব্যাক স্লোগান সজলের! ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী

Last Updated:

হোর্ডিং লাগানোকে কেন্দ্রকে বরানগরে তুমুল উত্তেজনা৷ পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তৃণমূল এবং বিজেপি প্রার্থীর৷

Rapid Read
বরানগরে মুখোমুখি সায়ন্তিকা-সজল৷
বরানগরে মুখোমুখি সায়ন্তিকা-সজল৷
সুবীর দে, বরানগর: বিজেপি এবং তৃণমূলের সংঘর্ষে চরম উত্তেজনা বরানগরে৷ দু পক্ষের মধ্যে চলছে স্লোগান, পাল্টা স্লোগান৷ ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি প্রার্থী সজল ঘোষ৷
দুই প্রার্থীর উপস্থিতিতেই কার্যত মুখোমুখি অবস্থান করছেন বিজেপি এবং তৃণমূলের কর্মী সমর্থকরা৷ তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দিতে শোনা যায় বিজেপি প্রার্থী সজল ঘোষকে৷ কোনওক্রমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে পুলিশ৷ ঘটনাস্থলে পাঠানো র‍্যাফ৷
বিজেপি-র প্রার্থী সজল ঘোষের অভিযোগ, তাঁর নির্বাচনী কার্যালয়ের সামনে লাগানো হোর্ডিং খুলে সেখানে নিজেদের হোর্ডিং লাগিয়ে দেয় তৃণূল৷ খুলে নেওয়া হয় বিজেপি-র পতাকাও৷ এর প্রতিবাদ করতেই গন্ডগোলের সূত্রপাত বলে অভিযোগ বিজেপি প্রার্থীর৷
advertisement
advertisement
সজল ঘোষ বলেন, ‘আমার নির্বাচনী কার্যালয়ে আমাদের হোর্ডিং এখানে ছিল৷ আজকে সেটা খুলে তৃণমূল নিজেদের হোর্ডিং লাগিয়ে দিয়েছে৷ তার ফলে যা হওয়ার হবে৷ আমার নির্বাচনী কার্যালয়ের সামনে থেকে সব পতাকা খুলে নিয়ে চলে গিয়েছে৷ কাউকে মারা হয়নি৷ মিথ্যে কথা বাংলার মানুষ ধরে ফেলেছে৷ মানুষ যদি বিদ্রোহ করে তখন আমাদেরও কিছু করার থাকবে না৷’
advertisement
পাল্টা তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ‘বহিরাগতদের এনে হকি স্টিক দিয়ে আমাদের কর্মী সমর্থকদের মেরেছে৷ প্রতিবন্ধী, বয়স্ক কর্মীদের মারা হয়েছে৷ মহিলা কর্মীদের শাড়ি ছিঁড়ে দেওয়া হয়েছে৷ শান্ত বরানগরকে বিজেপি অশান্ত করার চেষ্টা করছে৷ এটা বরানগরে চলবে না৷ এই নোংরামির জবাব বরানগরের মানুষ দেবে৷’
advertisement
বিজেপি তৃণমূল গন্ডগোলের জেরে দীর্ঘক্ষণ গোপাল লাল ঠাকুর রোড অবরুদ্ধ হয়ে থাকে৷ যে হোর্ডিং লাগানো নিয়ে গন্ডগোলের সূত্রপাত, সেটি খুলে দেয় পুলিশ৷ দু পক্ষকেই বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Baranagar TMC BJP Clash: বিজেপি-তৃণমূল সংঘর্ষে অগ্নিগর্ভ বরানগর, সায়ন্তিকাকে গো ব্যাক স্লোগান সজলের! ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
Next Article
advertisement
Baranagar TMC BJP Clash: বিজেপি-তৃণমূল সংঘর্ষে অগ্নিগর্ভ বরানগর, সায়ন্তিকাকে গো ব্যাক স্লোগান সজলের! ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
বিজেপি-তৃণমূল সংঘর্ষে অগ্নিগর্ভ বরানগর, সায়ন্তিকাকে গো ব্যাক স্লোগান সজলের! ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
  • তৃণমূল-বিজেপি সংঘর্ষে বরানগরে তুলকালাম কাণ্ড!

  • মুখোমুখি সজল ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়৷

  • পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement