advertisement

South Dinajpur News: সিলিন্ডার সঙ্কটের মাঝে ভরসা মাটির রেডিমেড উনুন, সামান্য দামে ঢেলে বিকোচ্ছে, ব্যবসায়ীদের 'পৌষ মাস'

Last Updated:

South Dinajpur News: দক্ষিণ দিনাজপুর জেলার পতিরামে গ্যাস সিলিন্ডারের তীব্র আকাল। সিলিন্ডার না মেলায় বিকল্প হিসাবে রেডিমেড মাটির উনুন বেছে নিতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। বাজারে ৮০ টাকা থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে এই উনুন।

রেডিমেড মাটির উনুন
রেডিমেড মাটির উনুন
পাতিরাম: কথায় আছে কারুর পৌষ মাস তো কারুর সর্বনাশ। দক্ষিণ দিনাজপুর জেলার পতিরামে ঠিক এমন চিত্রই দেখা যাচ্ছে। গ্যাস সিলিন্ডারের তীব্র আকালের মাঝে উনুন ব্যবসায়ীদের পোয়াবারো। সিলিন্ডার না মেলায় বিকল্প হিসাবে রেডিমেড মাটির উনুন বেছে নিতে বাধ্য হচ্ছে সাধারণ মানুষ। একদিকে গ্যাস সিলিন্ডারের সঙ্কট অন্যদিকে মাটির উনুনের চাহিদা তুঙ্গে।
দক্ষিণ দিনাজপুরের পাতিরামে এলপিজি সঙ্কটে ভুগছে সাধারণ মানুষ। এই আবহে হঠাৎই বেড়ে গিয়েছে রেডিমেড মাটির উনুনের চাহিদা। স্থানীয় বাজারে ৮০ টাকা থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে এই উনুন। আকাশছোঁয়া চাহিদার মাঝে হুহু করে শেষ হচ্ছে স্টক। জোগান দিয়ে হিমশিম খাচ্ছেন বিক্রেতারা।
আরও পড়ুনঃ কাঁকড়া ধরতে গিয়ে বাঘের মুখে! সঙ্গীকে বাঁচাতে ঝাঁপালেন মৎস্যজীবীরা, বাঁশ পেটা করে…! সুন্দরবনের জঙ্গলে ভয়ঙ্কর অভিজ্ঞতা
দক্ষিণ দিনাজপুরের পাতিরামের এক উনুন বিক্রেতা জানান, মাটির উনুনের এমন চাহিদা আগে দেখা যায়নি। গ্যাস সিলিন্ডারের অভাবে লোকজন বাধ্য হয়ে উনুন কিনছেন।
advertisement
advertisement
গ্যাস সিলিন্ডারের এই সঙ্কটকে কাজে লাগিয়ে কিছু অসাধ্য ব্যবসায়ী কালোবাজারি শুরু করেছে। ১০০০ টাকার গ্যাস দ্বিগুণ দামে বিক্রি করছেন তাঁরা। কিছু মানুষ বাধ্য হয়ে বেশি দাম দিয়েই সিলিন্ডার কিনছেন। আর যাদের সামথ্য নেই, তারা মাটির উনুন ঘরে নিয়ে যাচ্ছেন।
আরও পড়ুনঃ ভেঙে দু’টুকরো হাড়! মহিলার পায়ের ব্যয়বহুল অস্ত্রোপচার বিনামূল্যে জেলা হাসপাতালে, চিকিৎসকদের হাতযশে উঠে দাঁড়াবেন প্রৌঢ়া
গ্যাসের সঙ্কটের সুযোগ নিয়ে কালোবাজারির এই দৌরাত্ম্যে পাতিরামের স্থানীয় বাসিন্দারা অতিষ্ঠ। তাঁদের দাবি, গ্যাসের কালোবাজারি রুখতে প্রশাসনকেই পদক্ষেপ নিতে হবে। সরকারই পারবে অসাধু ব্যবসায়ীদের কালিবাজারি বন্ধ করে গ্যাসের সরবরাহ স্বাভাবিক করতে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South Dinajpur News: সিলিন্ডার সঙ্কটের মাঝে ভরসা মাটির রেডিমেড উনুন, সামান্য দামে ঢেলে বিকোচ্ছে, ব্যবসায়ীদের 'পৌষ মাস'
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement