advertisement

বচসার জেরে চলন্ত ট্রেনে পাথর ছোড়ার অভিযোগ! অশোকনগর থেকে গ্রেফতার ৩!

Last Updated:

চলন্ত ট্রেনে পাথর ছোঁড়ার অভিযোগে ৩ জন গ্রেফতার। বনগাঁ জিআরপি ও আরপিএফের অভিযানে ধৃতরা হলেন শুভঙ্কর বিশ্বাস, সমীর মধু এবং পঙ্কজ মণ্ডল, যারা সবাই অশোক নগর থানার এলাকার বাসিন্দা। আজ তাদের বারাসত জেলা আদালতে হস্তান্তর করা হয়েছে।

কী ঘটল অশোকনগরে
কী ঘটল অশোকনগরে
অনিরুদ্ধ কির্তনীয়া , বনগাঁ : চলন্ত ট্রেনে পাথর ছোঁড়ার অভিযোগে গ্রেফতার ৩। চলন্ত ট্রেনে পাথর ছোড়ার অভিযোগে তিনজনকে গ্রেফতার করল বনগাঁ জিআরপি এবং আরপিএফ। পুলিশ জানিয়েছে ধৃতরা হলেন শুভঙ্কর বিশ্বাস, সমীর মধু ও পঙ্কজ মন্ডল ধৃতরা সকলেই অশোক নগর থানা এলাকার বাসিন্দা। অভিযুক্তদের আজ বারাসত জেলা আদালতে পাঠিয়েছে পুলিশ।
জানা গিয়েছে, অশোক নগর যাওয়ার সময় চলন্ত ট্রেনে বচসায় জড়িয়ে পড়েন এই তিন ব্যক্তি। রাগের মাথায় অশোকনগর স্টেশনে ট্রেন থেকে নেমে এলোপাথাড়ি পাথর ছুঁড়তে শুরু করে এরা। এই ঘটনায় এক ব্যক্তি আহত হয়। ঘটনার খবর পৌঁছায় বনগাঁ জিআরপি এর আধিকারিক নয়ন মৈত্র এর কানে। আরপিএফ কে সাথে নিয়ে যৌথ অভিযান চালিয়ে আজ সকালে অভিযুক্ত এই তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় রেল আইনের ধারায় মামলা রুজু করে বারাসাত জেলা আদালতে পাঠিয়েছে পুলিশ। জিআরপি এবং আরপিএফ এর তৎপরতায় খুশি সাধারণ রেল যাত্রীরা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
বচসার জেরে চলন্ত ট্রেনে পাথর ছোড়ার অভিযোগ! অশোকনগর থেকে গ্রেফতার ৩!
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement