advertisement

Balurghat Hospital: ভেঙে দু'টুকরো হাড়! মহিলার পায়ের ব্যয়বহুল অস্ত্রোপচার বিনামূল্যে জেলা হাসপাতালে, চিকিৎসকদের হাতযশে উঠে দাঁড়াবেন প্রৌঢ়া

Last Updated:

Balurghat Hospital: মহিলার পায়ের প্রধান হাড় ভেঙে দু'টুকরো। ব্যয়বহুল অস্ত্রোপচার বিনামূল্যে সম্পন্ন হল বালুরঘাট জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে। চিকিৎসকদের হাতযশে ফের উঠে দাঁড়াবেন প্রৌঢ়া।

অস্ত্রোপচার (প্রতীকী ছবি)
অস্ত্রোপচার (প্রতীকী ছবি)
বালুরঘাট: কোমর থেকে হাঁটু পর্যন্ত পায়ের প্রধান হাড় ভেঙে দু’টুকরো। মহিলার পায়ের জটিল অস্ত্রোপচার করে ভাঙা হাড় জোড়া লাগিয়ে নজির গড়ল জেলা হাসপাতাল। ব্যয়বহুল অস্ত্রোপচার বিনামূল্যে সম্পন্ন হল বালুরঘাট জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে। চিকিৎসকের হাতযশে ফের উঠে দাঁড়াতে পারবেন প্রৌঢ়া।
জানা যাচ্ছে, গত ১৬ মার্চ গরুকে স্নান করানোর সময়ে পড়ে গিয়ে পায়ের প্রধান হাড়টি ভাঙে কল্যাণী বক্সি নামে ওই মহিলার। তিনি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের খিদিরপুর এলাকার বাসিন্দা। দুর্ঘটনার পর রোগীকে ভর্তি করা হয় বালুরঘাট জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে।
আরও পড়ুনঃ ঝড়বৃষ্টির মাঝে মুহুর্মুহু বজ্রপাত! কল্যাণীতে বিদ্যুতের ঝলকানি কাড়ল মহিলার প্রাণ, গুরুতর জখম স্বামী
রোগীর অস্ত্রোপচারের জটিলতা বিচার করে বালুরঘাট জেলা হাসপাতালের সুপার বাসুদেব মণ্ডলের নির্দেশে একটি মেডিক্যাল টিম গঠন করা হয়। সেই টিমই যাবতীয় পরীক্ষা নিরিক্ষার পর রোগীর পায়ের ভাঙা হাড়ের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ব্রিটিশ আমলে পথচলা শুরু! আজ পুরুলিয়ার গর্ব এই প্রাথমিক বিদ্যালয়, বাংলা-হিন্দি দুই মাধ্যমেই পঠন-পাঠন, স্কুলের প্রতিটি ইটে ইতিহাসের গাঁথনি
রোগীর মেয়ে জানান, তার মায়ের পায়ের ভেঙে দু’টুকরো হওয়া হাড়ের অস্ত্রোপচার বাইরে কোন বেসরকারি হাসপাতাল থেকে করাতে গেলে বিপুল অর্থ খরচ হত। সেই খরচ বহন করার সামর্থ্য তাদের নেই। সরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা পেয়ে তারা কৃতজ্ঞ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Balurghat Hospital: ভেঙে দু'টুকরো হাড়! মহিলার পায়ের ব্যয়বহুল অস্ত্রোপচার বিনামূল্যে জেলা হাসপাতালে, চিকিৎসকদের হাতযশে উঠে দাঁড়াবেন প্রৌঢ়া
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement