Sundarban Tiger Attack: কাঁকড়া ধরতে গিয়ে বাঘের মুখে! সঙ্গীকে বাঁচাতে ঝাঁপালেন মৎস্যজীবীরা, বাঁশ পেটা করে...! সুন্দরবনের জঙ্গলে ভয়ঙ্কর অভিজ্ঞতা
- Reported by:JULFIKAR MOLLA
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Sundarban Tiger Attack: সুন্দরবনের গভীর জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের মুখে পড়লেন মৎস্যজীবী। বাঁশ দিয়ে বাঘটিকে আঘাত করে তাড়া করেন সঙ্গী মৎস্যজীবীরা। সাহসিকতার জেরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মৎস্যজীবী।
বসিরহাট, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: সুন্দরবনের জঙ্গলে বাঘের হামলায় জখম মৎস্যজীবী। সঙ্গীদের সাহসের জেরে বাঁচল প্রাণ। সুন্দরবনের গভীর জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণের শিকার হন এক মৎস্যজীবী। সুন্দরবনের বড়িতলা জঙ্গলে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। গুরুতর জখম অবস্থায় মৎস্যজীবীকে উদ্ধার করে প্রথমে যোগেশগঞ্জ হাসপাতাল এবং পরে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন তিনি।
আহত মৎস্যজীবীর নাম নিখিল মণ্ডল। তার বাড়ি হেমনগর কোস্টাল থানার শামসেরনগর এলাকায়। জানা গিয়েছে, নিখিল-সহ মোট ছ’জন মৎস্যজীবী দু’টি নৌকা নিয়ে তিন দিন আগে সুন্দরবনের গভীর জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েছিলেন। আর সেখানেই বাঘের মুখে পড়েন নিখল। জীবিকার টানে যমের দুয়ার থেকে ফিরলেন মৎস্যজীবী।
আরও পড়ুনঃ ভেঙে দু’টুকরো হাড়! মহিলার পায়ের ব্যয়বহুল অস্ত্রোপচার বিনামূল্যে জেলা হাসপাতালে, চিকিৎসকদের হাতযশে উঠে দাঁড়াবেন প্রৌঢ়া
প্রত্যক্ষদর্শী ও নিখিলের সঙ্গী গোবিন্দ মণ্ডলের বর্ণনা অনুযায়ী, গতকাল সন্ধ্যার ঠিক আগে বড়িতলা জঙ্গলের একটি খাড়ি থেকে বেরোনোর সময় নদীর ধারে দু’টি বাঘের শাবক ঘোরাফেরা করতে দেখা যায়। আলো কম থাকায় প্রথমে বিষয়টি স্পষ্ট বোঝা যায়নি। ঠিক সেই সময়ই আচমকা একটি পূর্ণবয়স্ক বাঘ নৌকার উপর ঝাঁপিয়ে পড়ে নিখিলের উপর আক্রমণ চালায়।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পরিস্থিতি বুঝে দেরি না করে গোবিন্দ বাঁশ দিয়ে বাঘটিকে আঘাত করেন। তাতে বাঘটি কিছুটা সরে গেলে নিখিল নৌকা থেকে জলে পড়ে যান। কিন্তু তাতেও বিপদ কাটেনি। বাঘটি নৌকা থেকে নেমে আবারও নিখিলের দিকে তেড়ে আসে। তখন অন্য সঙ্গীরাও লাঠি নিয়ে চিৎকার করতে করতে বাঘের দিকে এগিয়ে গেলে শেষ পর্যন্ত বাঘটি তার দুই শাবককে নিয়ে জঙ্গলের ভিতরে সরে যায়।
advertisement
এরপর দ্রুত জখম নিখিলকে উদ্ধার করে প্রথমে গ্রামে নিয়ে যাওয়া হয়। পরে তাকে যোগেশগঞ্জ হাসপাতাল হয়ে বসিরহাট হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা এখনও সঙ্কটজনক। এই ঘটনায় আবারও সুন্দরবনে জীবিকা নির্বাহ করতে যাওয়া মৎস্যজীবীদের জীবন ঝুঁকির বিষয়টি সামনে এল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
Mar 22, 2026 12:36 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Sundarban Tiger Attack: কাঁকড়া ধরতে গিয়ে বাঘের মুখে! সঙ্গীকে বাঁচাতে ঝাঁপালেন মৎস্যজীবীরা, বাঁশ পেটা করে...! সুন্দরবনের জঙ্গলে ভয়ঙ্কর অভিজ্ঞতা









