West Bengal Elections 2026: প্রচারের তালিকাতেই স্পষ্ট, অভিষেকের নজর আসলে কোথায়! আলাদা নজর নন্দীগ্রামে
- Reported by:ABIR GHOSHAL
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
২৪ মার্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচার শুরু হবে। তিনি দক্ষিণবঙ্গ থেকে প্রচারণা শুরু করবেন। জনসভা ও কর্মিসভার মাধ্যমে ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ রাখবেন তিনি। আসুন এক নজরে দেখে নিই, কবে এবং কোথায় ভোট প্রচার করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: ২৪ মার্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচার কর্মসূচি শুরু করবেন তিনি। দক্ষিণবঙ্গ থেকে প্রচার শুরু করছেন অভিষেক বন্দোপাধ্যায়। জনসভার পাশাপাশি কর্মিসভা করবেন। ম্যারাথন জনসভা আর কর্মিসভা করবেন তিনি। কবে কোথায় ভোট প্রচার করবনে তিনি? একবার দেখে নেওয়া যাক।
আগামী ২৪শে মার্চ পাথরপ্রতিমায় দুপুর ২ টোয় জনসভা করবেন তিনি। এরপরেই আগামী ২৫শে মার্চ দাশপুরে জনসভা ১২টায় জনসভা করবেন তিনি। এরপরে কেশিয়াড়ি এবং নারায়ণগড়ে দুপুর ১টা থেকে জনসভা করবেন তিনি।
এরপরে নন্দীগ্রামে কর্মিসভা করবেন তিনি। ১০ জন প্রতি বুথ সদস্যদের নিয়ে দুপুর ২টোয় সভা করবেন তিনি। এই সভা শেষে কলকাতায় ফিরে আসবেন তিনি।
advertisement
advertisement
এরপর আগামী ২৬শে মার্চ উত্তরবঙ্গের উদ্দেশে রওনা দেবেন তিনি। নাটাবাড়িতে দুপুর ১২টা নাগাদ একটি জনসভা করবেন তিনি। ওইদিনই ধূপগুড়িতে বেলা ১টায় জনসভা করবেন তিনি। কালচিনিতে দুপুর ২টোতে রোড শো করবেন তিনি। সভা শেষে ওইদিনই কলকাতায় ফিরে আসবেন তিনি।
২৭শে মার্চ বিনপুরে জনসভা করবেন তিনি। দুপুর ১টায় জনসভায় পাঁশকুড়া পূর্বে দুপুর ২টোয় জনসভা করবেন তিনি। ওইদিনই কুলপিতে জনসভা করবেন তিনি। এরপরে তিনি কলকাতায় ফিরে আসবেন।
advertisement
আগামী ২৮শে মার্চ বালুরঘাট এবং তপনেও দুপুর ১২টা থেকে জনসভা করবেন তিনি। পরবর্তীতে মানিকচকে দুপুর ১টায় জনসভা করবেন তিনি। এরপর দুপুর ২টো থেকে সাগরদীঘিতে আরও একটি জনসভা করবেন তিনি।
২৯শে মার্চ দুবরাজপুরে দুপুর ১টা থেকে জনসভা করবেন তিনি। দুপুর ২টো থেকে নওদায় জনসভা করবেন তিনি। এরপরে তার গন্তব্য হবে সন্দেশখালি। সেখানে দুপুর ৩টে নাগাদ সন্দেশখালি জনসভা করবেন তিনি।
advertisement
৩০শে মার্চ বাঘমুন্ডিতে দুপুর ১টা নাগাদ জনসভা করবেন তিনি। এরপর দুপুর ২টো নাগাদ বৈঠক করেন কাঁথিতে রিভিউ বৈঠক করবেন তিনি। এরপরেই তিনি কলকাতায় ফিরে আসবেন তিনি।
আগামী ৩১শে মার্চ শীতলখুচিতে বেলা সাড়ে বারোটা নাগাদ জনসভা করবেন তিনি। দুপুর দেড়টা নাগাদ রাজগঞ্জে জনসভা করবেন তিনি। দুপুর আড়াইটা নাগাদ ফালাকাটা নাগাদ তিনি জনসভা করবেন তিনি। এরপরে তিনি আবারও কলকাতায় ফিরে আসবেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 22, 2026 12:27 PM IST











