advertisement

কলেজে পড়াতে চান? শিক্ষক নিয়োগে আবেদনের সুযোগ শীঘ্রই! মার্চের শেষেই মিলবে SET শংসাপত্র

Last Updated:

College Assistant Teacher Recruitment: SET উত্তীর্ণ প্রায় ২৮০০ জনের মধ্যে ২৩০০ জন মার্চের শেষে শংসাপত্র পেয়ে সিএসসি নিয়োগে আবেদন করতে পারবেন, শূন্যপদ ঘোষণা না হওয়ায় ধোঁয়াশা রয়ে গিয়েছে।

কলেজে পড়াতে চান? শিক্ষক নিয়োগে আবেদনের সুযোগ শীঘ্রই! মার্চের শেষেই মিলবে SET শংসাপত্র
কলেজে পড়াতে চান? শিক্ষক নিয়োগে আবেদনের সুযোগ শীঘ্রই! মার্চের শেষেই মিলবে SET শংসাপত্র
সেট-এর শংসাপত্র হাতে পাওয়ার অপেক্ষায় হাজার হাজার পরীক্ষার্থী। শংসাপত্র মিললেই কলেজে সহকারী শিক্ষক পদে নিয়োগের প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ তৈরি হবে। ফলে মার্চের শেষ সপ্তাহ ঘিরে বাড়ছে প্রত্যাশা। কলেজ সার্ভিস কমিশন (সিএসসি) সূত্রে জানা গিয়েছে, মার্চের শেষ সপ্তাহেই স্টেট এলিজিবিলিটি টেস্ট (SET)-এর শংসাপত্র দেওয়া শুরু হবে। কমিশনের ওয়েবসাইটে শংসাপত্র ডাউনলোডের জন্য নির্দিষ্ট লিঙ্কও প্রকাশ করা হবে। এই শংসাপত্র হাতে পেলেই চলতি নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন যোগ্য প্রার্থীরা।
গত ফেব্রুয়ারিতে সিএসসি নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখনও আবেদনের সময়সীমা শেষ হয়নি। ফলে SET উত্তীর্ণ প্রার্থীরা শংসাপত্র পাওয়ার পর সহজেই আবেদন জানাতে পারবেন। তবে যাঁরা বর্তমানে স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করছেন, তাঁরা এখনই শংসাপত্র পাবেন না। স্নাতকোত্তর পাশের প্রমাণপত্র জমা দেওয়ার পরেই তাঁদের SET শংসাপত্র প্রদান করা হবে বলে জানিয়েছে কমিশন।
advertisement
advertisement
কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, এ বছর প্রায় ৫৫ হাজার প্রার্থী SET পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছিলেন। তাঁদের মধ্যে প্রায় ৩৮ হাজার পরীক্ষায় অংশ নেন। উত্তীর্ণদের মধ্যে মোট ২৮০০ জনকে শংসাপত্র দেওয়া হবে। প্রথম দফায় প্রায় ২৩০০ জন আগামী সপ্তাহেই শংসাপত্র সংগ্রহ করতে পারবেন। বাকি প্রায় ৫০০ জনকে অপেক্ষা করতে হবে স্নাতকোত্তরের শংসাপত্র জমা দেওয়ার পর।
advertisement
এদিকে, নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি নিয়ে ইতিমধ্যেই কিছু প্রশ্ন উঠেছে। শূন্যপদের সংখ্যা ঘোষণা না হওয়ায় ধোঁয়াশায় রয়েছেন অনেক আবেদনকারী। অস্বচ্ছতার অভিযোগও সামনে এসেছে। যদিও কমিশনের দাবি, সমস্ত প্রক্রিয়াই আইন মেনে সম্পন্ন হচ্ছে। প্রতি বছরের মতোই নিয়ম মেনে নিয়োগ হবে এবং স্বচ্ছতা বজায় রাখতে কমিশন দায়বদ্ধ।
আগামী ১৫ এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে। নতুন করে SET শংসাপত্র হাতে পাওয়া প্রার্থীরাও এই সময়ের মধ্যে আবেদন করতে পারবেন বলে আশাবাদী কমিশন।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
কলেজে পড়াতে চান? শিক্ষক নিয়োগে আবেদনের সুযোগ শীঘ্রই! মার্চের শেষেই মিলবে SET শংসাপত্র
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement