advertisement

WB Assembly Elections 2026: বেজেছে ভোটযুদ্ধের দামামা, ছাতনায় চপ-বেগুনি ভেজে ভোটের প্রচার বিজেপি প্রার্থীর

Last Updated:

বেজেছে ভোটযুদ্ধের দামামা, ছাতনায় চপ-বেগুনি ভেজে ভোটের প্রচার বিজেপি প্রার্থীর! তাঁর দাবি, চপ শিল্পের বিরুদ্ধে এটাই তাঁর প্রতিবাদ! তাঁর কটাক্ষ, '' ২৬-এ বিজেপিকে আনুন না হলে কোনও শিল্পই পশ্চিমবঙ্গে থাকবে না!''

West Bengal Assembly Elections 2026
West Bengal Assembly Elections 2026
ছাতনা, বাঁকুড়া: জোরদার প্রচার শুরু হয়েছে বিধানসভা নির্বাচনের! রবিবারসীয় প্রচারে ভোট প্রচারের অনন্য উপায় বার করলেন বিজেপি প্রার্থী! ছাতনা বিধানসভার বিজেপি প্রার্থী সত্যনারায়ণ মুখোপাধ্যায় রবিবারের ভোট প্রচারে চপ-বেগুনি ভেজে কর্মীদের খাওলেন। চপ শিল্পকে প্রচারের মাধ্যম হিসাবে বেছে নিয়ে, ছাতনা বাজার এলাকায় একটি চপের দোকানে দাঁড়িয়ে চপ বেগুনী ভাজলেন বিজেপি প্রার্থী সত্যনারায়ণ মুখোপাধ্যায়,খাওয়ালেন কর্মীদের।
বিজেপি প্রার্থী সত্যনারায়ণ মুখোপাধ্যায়ের দাবি, চপ শিল্পের বিরুদ্ধে এটাই তাঁর প্রতিবাদ। রাজ্যে যখন দুর্নীতির দায়ে শিক্ষকদের চাকরি চলে গিয়েছে, তখন তাঁদের বলা হয়েছে চপ ভাজতে। অনেক বেকার যুবক যুবতী রয়েছেন, যাঁরা চাকরি পায়নি। তাই বিজেপি প্রার্থী সত্যনারায়ণ মুখোপাধ্যায়ের কটাক্ষ, ” ২৬-এ বিজেপিকে আনুন না হলে কোনও শিল্পই পশ্চিমবঙ্গে থাকবে না!”
advertisement
অন্যদিকে, গৃহস্থের হেঁশেলে ঢুকে রুটি বেলতে বেলতেই ভোট চাইলেন হাওড়ার পুরশুরার তৃণমূল প্রার্থী পার্থ হাজারি। ভোট মানে একসময় ছিল মাইক, মঞ্চ আর বড় বড় প্রতিশ্রুতির ঝড়। কিন্তু সময়ের সঙ্গে বদলেছে প্রচারের ধরণও। এখন আর শুধু সভামঞ্চে সীমাবদ্ধ নন প্রার্থীরা, ডোর টু ডোর প্রচারের পাশাপাশি সরাসরি পৌঁছে যাচ্ছেন গৃহস্থের হেঁশেলেও। শনিবার পুরশুড়া বিধানসভার তৃণমূল প্রার্থী পার্থ হাজারি পৌঁছে যান পুরশুড়া ২ অঞ্চলের পালপাড়া এলাকার এক ভোটারের বাড়িতে। সেখানে গিয়ে তিনি দেখেন, বাড়িতে গ্যাস নেই। তাই বাধ্য হয়ে গৃহবধূ কাঠের চুলায় রুটি বানাচ্ছেন। এই দৃশ্য দেখে প্রার্থী বেলন হাতে নিজেই রুটি বেলতে শুরু করেন। হেঁশেলের মধ্যেই শুরু করেন স্লোগান। বর্তমানে ট্রেন, বাস বা রাস্তায় প্রচারের বাইরে গিয়ে প্রার্থীরা সরাসরি পৌঁছে যাচ্ছেন মানুষের বাড়ি-বাড়ি। গ্যাসের অভাবের মাঝেই হেঁশেলে ঢুকে রুটি বানানোর এই উদ্যোগ প্রচারের বাজারে ‘হট’ ট্রেন্ড হয়ে উঠেছে।
advertisement
advertisement
প্রিয়ব্রত গোস্বামী, বাঁকুড়া
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
WB Assembly Elections 2026: বেজেছে ভোটযুদ্ধের দামামা, ছাতনায় চপ-বেগুনি ভেজে ভোটের প্রচার বিজেপি প্রার্থীর
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement