advertisement

Suvendu Adhikari: তৃণমূল প্রার্থী পবিত্র করের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল শুভেন্দুর মিছিল, তখনই ঘটল অবিশ্বাস্য ঘটনা! মোতায়েন বিরাট পুলিশ বাহিনী

Last Updated:

Suvendu Adhikari: নন্দীগ্রামে ভোট প্রচারে শুভেন্দু অধিকারী। আর সেই ভোট প্রচারের সময় তৃণমূল প্রার্থী পবিত্র করের বাড়ির পাশ দিয়ে বিজেপির মিছিল যাওয়ার সময় উঠল চোর চোর স্লোগান।

কী এমন ঘটল নন্দীগ্রামে?
কী এমন ঘটল নন্দীগ্রামে?
নন্দীগ্রাম: একদা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ পবিত্র করকে নন্দীগ্রামে প্রার্থী করে বড় চমক দিয়েছিল তৃণমূল কংগ্রেস৷ সেই পবিত্র করের খাসতালুকেই শুক্রবার তৃণমূলে ভাঙন ধরিয়েছেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী৷ শুক্রবার তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান সহ বেশ কয়েকজন তৃণমূল নেতাকর্মী বিজেপি-তে যোগ দেন৷ আর রবিবার নন্দীগ্রামে ভোট প্রচারে বেরিয়ে সেই পবিত্র করের বাড়ির পাশ দিয়ে শুভেন্দুর মিছিল যাওয়ার সময় ঘটল এক অভাবনীয় ঘটনা।
কী ঘটল? রবিবার সকাল থেকেই নন্দীগ্রামে ভোট প্রচারে বের হন শুভেন্দু। এক সময় বিজেপি নেতাকর্মীদের নিয়ে মিছিল নিয়ে তিনি পৌঁছন পবিত্র করের বাড়ির কাছে। সেই সময় মিছিল পবিত্রর বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় চোর চোর স্লোগান দিতে শুরু করেন! পবিত্র করের বাড়ির সামনে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা আছে। বিজেপির মিছিল থেকে সেই পবিত্র করের নাম করে চোর চোর স্লোগান ওঠায় উত্তেজনা তৈরি হয়। তাই এরপরই সেখানে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। যদিও মিছিল শেষে শুভেন্দু দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘কেউ খারাপ শব্দ ব্যবহার করবেন না। আপনারা আমাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জিতিয়েছেন।’
advertisement
advertisement
পবিত্র কর নন্দীগ্রামের বয়াল এক নম্বর এলাকার বিজেপি নেতা হিসেবেই পরিচিত ছিলেন৷ গত শুক্রবার সেই বয়াল এক নম্বর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সহ তৃণমূলের বেশ কয়েকজন নেতাকর্মী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বিজেপি-তে যোগ দেন৷ শুক্রবার থেকেই নন্দীগ্রামে ভোটের প্রচার শুরু করেন শুভেন্দু অধিকারী৷ প্রচারে নেমেই তৃণমূলের কয়েকজন স্থানীয় নেতা কর্মীকে বিজেপি-তে যোগদান করালেন বিরোধী দলনেতা৷
advertisement
প্রথম দিন নন্দীগ্রামের বিরুলিয়া, হরিপুর, টেঙুয়া সহ বিভিন্ন জায়গায় ভোট প্রচার করেছিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে তাঁর প্রতিপক্ষ পবিত্র কর সম্পর্কে বলতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘ওঁর সম্পর্কে কোনও কিছু বলব না। যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামের মানুষের আশীর্বাদ নিয়ে হারিয়েছেন, তাঁর অন্য কারও সম্পর্কে মন্তব্য করা ঠিক নয়। শুভেন্দু অধিকারীর নাম আর ছবি থাকবে ইভিএম-এ, আমার বিরোধী প্রার্থীদেরও নাম আর ছবি থাকবে। তারা ঠিক করে দেবে কে উপযুক্ত৷’ এদিনও পবিত্র করের বাড়ির সামনে সাময়িক উত্তেজনা ছাড়া একই ধরনের মন্তব্য করেন শুভেন্দু অধিকারী।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব মেদিনীপুর/
Suvendu Adhikari: তৃণমূল প্রার্থী পবিত্র করের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল শুভেন্দুর মিছিল, তখনই ঘটল অবিশ্বাস্য ঘটনা! মোতায়েন বিরাট পুলিশ বাহিনী
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement