Abhishek Banerjee: প্রথম চাল পবিত্র করকে প্রার্থী, শুভেন্দুর বিরুদ্ধে অভিষেকের দ্বিতীয় চাল আরও মারাত্মক! নন্দীগ্রামই পাখির চোখ তৃণমূল সেনাপতির! কী প্ল্যান জানেন?
- Published by:Suman Biswas
Last Updated:
Abhishek Banerjee: নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তাঁরই ঘনিষ্ঠ পবিত্র করকে প্রার্থী করে চমকে দিয়েছিল তৃণমূল। এবার সেই জেলাতেই বারবার অভিষেকের যাওয়া বিশেষ তাৎপর্যপূর্ণ।
কলকাতা: ভোটের আগে উত্তর ও দক্ষিণবঙ্গে একই দিনে প্রচারে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস। একযোগে মাঠে মমতা-অভিষেক। আসন্ন বিধানসভা নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই রাজ্যে প্রচার জোরদার করছে শাসক দল তৃণমূল কংগ্রেস (টিএমসি)। দলীয় সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার রাজ্যের দুই প্রান্ত থেকে সমান্তরালভাবে নির্বাচনী প্রচার শুরু করছেন।
তবে, অভিষেকের আলাদা নজরে রয়েছে নন্দীগ্রাম। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়ে তাঁরই ঘনিষ্ঠ পবিত্র করকে প্রার্থী করে চমকে দিয়েছিল তৃণমূল। এবার সেই নন্দীগ্রাম আসন দখল করতে মরিয়া মমতা-অভিষেক। শুধু অভিষেকই নন্দীগ্রামে তিন-তিনটি সভা করতে চলেছেন।
advertisement
advertisement
নন্দীগ্রাম থেকেই পূর্ব মেদিনীপুরে প্রচার শুরু করতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, নির্বাচনী আবহে দলীয় সংগঠনকে আরও মজবুত করতে চলতি মাসেই পূর্ব মেদিনীপুরে তিনটি প্রচার কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। জানা যাচ্ছে, ২৫ মার্চ নন্দীগ্রামে একটি কর্মীসভার মাধ্যমে প্রচার শুরু করবেন তিনি। এরপর ২৭ মার্চ পাঁশকুড়া পূর্ব কেন্দ্রে তাঁর একটি জনসভা করার কথা রয়েছে। আর ৩০ মার্চ কাঁথি সাংগঠনিক জেলায় একটি রুদ্ধদ্বার বৈঠক করবেন তিনি।
advertisement
নির্বাচনী রণকৌশল নির্ধারণে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। অভিষেকের এই সফরকে কেন্দ্র করে জেলার তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহও দেখতে পাওয়া যাচ্ছে।
এদিকে, আগামী ২৪ মার্চ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে বিশাল জনসভা থেকে তাঁর জেলা প্রচার অভিযানের সূচনা হবে। একই দিনে মাটিগাড়া ও ময়নাগুড়িতেও তাঁর জনসভা করার পরিকল্পনা রয়েছে। বিরোধী প্রভাবিত এলাকা হিসেবে পরিচিত এই অঞ্চলগুলো থেকে প্রচার শুরু করাকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে রাজনৈতিক শিবির।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 22, 2026 10:56 AM IST










