advertisement

Panihati Case: ভোটের আগে যে পানিহাটি নিয়ে এত উত্তেজনা, সেখানেই ড্রেনের মধ্যে ওটা কার দেহ! সকাল হতেই আঁতকে উঠল এলাকাবাসী

Last Updated:

Panihati Case: পানিহাটিতে ড্রেনের মধ্যে মিলল এক ব্যক্তির মৃতদেহ। এই ঘটনার পরেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।

ড্রেনের মধ্যে কার দেহ! (Representative Image)
ড্রেনের মধ্যে কার দেহ! (Representative Image)
সুবীর দে,পানিহাটি: পানিহাটি পৌরসভার ১৯নং ওয়ার্ডের অন্তর্গত কালীতলা এলাকায় এক ব্যক্তির রহস্যমৃত্যু। রাত ভোর ড্রেনে পড়ে রইল মৃতদেহ। সকালে স্থানীয়দের তৎপরতায় ঘোলা থানার পুলিশ এসে উদ্ধার করে মৃতদেহ। স্থানীয় বাসিন্দাদের সূত্রে খবর, কালীতলায় একটি অনুষ্ঠানে রান্নার কাজ করছিলেন তিনি। হঠাৎই রাত বারোটার পর তিনি বলেন, “পাশের মাঠ থেকে আমি একটু খেলা দেখে আসছি”। তারপর থেকে তাঁর আর কোনও খোঁজ পাওয়া যায়নি।
সকালবেলা স্থানীয়রা ড্রেনের দিকে তাকাতেই দেখতে পান সেই ব্যক্তির মৃতদেহ পড়ে আছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ঘোলা থানার পুলিশকে। পুলিশ এসে সেই মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। মৃত ওই ব্যক্তির নাম সুভাষ বক্সী, ৫৯ বছর বয়স। তবে কী থেকে মৃত্যু হল ওই ব্যক্তির, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে এলাকায়।
advertisement
advertisement
এদিকে, জমি বিবাদের জেরে মেজো দাদা ও তার পরিবার ভাইকে প্রথমে অ্যাসিড মারে তারপর দাঁ দিয়ে কোপাল। গুরুতর আহত অবস্থায় ভাই কলকাতায় চিত্তরঞ্জন হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার অন্তর্গত যোগীবটতলার মডার্ন ক্লাবের পাশে। অভিযোগ, মেজো দাদা মমতাজ খান ও তার পরিবারের সবাই মিলে ভাই টোটন খানকে জমি বিবাদের জেরে প্রথমে অ্যাসিড মারে চোখে, তারপর দাঁ দিয়ে মাথায়, হাতে, শরীরের বিভিন্ন জায়গায় কোপ মারে। পরিবার সূত্রে খবর, মমতাজ খান ও টোটন খানের মধ্যে অনেকদিন ধরে নিজেদের জমি সংক্রান্ত বিবাদ ছিল।
advertisement
কয়েকদিন আগে টোটনের পরিবারের সদস্যদের মারধর করে মমতাজ খানের পরিবার। মমতাজ খানের পরিবারের কয়েকজনকে পুলিশ আটকও করেছিল। কিন্তু টোটন খানের পরিবারের তরফে অভিযোগের অভাবে পুলিশ তাদের ছেড়ে দিতে বাধ্য হয়। শনিবার সকাল অর্থাৎ ইদ উপলক্ষে ওই দিন সকাল বেলা থেকেই টোটন খানের পরিবারের ওপর অত্যাচার চালায় মমতাজ খানের পরিবার। সেই অত্যাচারের পরিমাণ রাতে ভয়ংকর আকার ধারণ করে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
Panihati Case: ভোটের আগে যে পানিহাটি নিয়ে এত উত্তেজনা, সেখানেই ড্রেনের মধ্যে ওটা কার দেহ! সকাল হতেই আঁতকে উঠল এলাকাবাসী
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement