advertisement

জলখাবার তৈরি থেকে পরিবেশন! সংসার সামলে ভোটের লড়াইয়ে শর্মিষ্ঠা, সাড়া পাচ্ছেন কালনার CPIM মহিলা প্রার্থী

Last Updated:

পূর্ব বর্ধমানের কালনা বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণার পর থেকেই প্রচারে নেমেছেন সিপিএম প্রার্থী শর্মিষ্ঠা নাগ সাহা। সংসারের দায়িত্ব সামলিয়েই নির্বাচনী ময়দানে সক্রিয় এই গৃহবধূ প্রার্থীকে ঘিরে এলাকায় বাড়ছে রাজনৈতিক চর্চা।

জনসংযোগ সিপিআইএম প্রার্থীর
জনসংযোগ সিপিআইএম প্রার্থীর
পূর্ব বর্ধমান, কালনা, নবকুমার রায়: পূর্ব বর্ধমানের কালনা বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা হতেই জোরকদমে প্রচারে নেমেছেন সিপিএম প্রার্থী শর্মিষ্ঠা নাগ সাহা। গত পৌর নির্বাচনে সিপিএমের একমাত্র জয়ী প্রার্থী হিসেবে কালনা পুরসভার ২ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছিলেন তিনি। এবার ২০২৬-এর বিধানসভা নির্বাচনে দল তাঁর উপরই ভরসা রেখেছে।
গৃহবধূ হিসেবেই সংসারের সমস্ত দায়িত্ব সামলে নির্বাচনী ময়দানে নেমেছেন শর্মিষ্ঠা। সকালবেলা ঘরের কাজ সেরে, মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে পড়ছেন প্রচারে। জলখাবার তৈরি থেকে রান্নার প্রস্তুতি, পরিবারের সদস্যদের খাবার পরিবেশন—সবই নিজের হাতে করতে ভাল লাগে বলেই জানান তিনি। তবে এই সময়ে শ্বশুর-শাশুড়ি-সহ পরিবারের অন্যান্য সদস্যরাও তাঁকে সহযোগিতা করছেন।
advertisement
advertisement
কালনা বিধানসভায় কালনা ১ ও কালনা ২—এই দুই ব্লক এবং পুরসভার ওয়ার্ডগুলিকে পাখির চোখ করে প্রচার চালাচ্ছেন তিনি। দলের নির্দেশ মেনে বিভিন্ন এলাকায় ঘুরে মানুষের সঙ্গে যোগাযোগ রাখছেন। তাঁর দাবি, সাধারণ মানুষের কাছ থেকে ভাল সাড়া মিলছে।
advertisement
অন্যদিকে, এই কেন্দ্রে বিজেপি ও তৃণমূল—দুই দলেরই প্রার্থী পুরুষ হওয়ায় সিপিএমের মহিলা প্রার্থী হিসেবে শর্মিষ্ঠা নাগ সাহা মানুষের কাছে বেশি গ্রহণযোগ্যতা পাবেন বলেই মত তাঁর স্বামী সুমন নাগ সাহার। তিনি বলেন, “যে রাঁধে সে চুলও বাঁধে। আমাদের বাড়িতে কোনও কাজের লোক নেই, সব কাজই বাড়ির সদস্যদের মিলেই করতে হয়। এই সময় আমরা সকলে মিলে ওকে সাহায্য করছি। মানুষের যে সমর্থন পাচ্ছি, তাতে জয়ের বিষয়ে আমরা আশাবাদী।”
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব বর্ধমান/
জলখাবার তৈরি থেকে পরিবেশন! সংসার সামলে ভোটের লড়াইয়ে শর্মিষ্ঠা, সাড়া পাচ্ছেন কালনার CPIM মহিলা প্রার্থী
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement