Harish Rana Update: আগেই রক্তপরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছিল, বন্ধ করে দেওয়া হল পুষ্টি দেওয়ার পদ্ধতি, অর্থাৎ এবার বন্ধ খাবারও, হরিশের মৃত্যু সময়ের অপেক্ষা
- Published by:Debalina Datta
Last Updated:
Harish Rana Update: পরিবারের একজন সদস্য সব সময়ের জন্যে হরিশ রানার সঙ্গে থাকছেন, এমনটাই নির্দেশ সর্বোচ্চ আদালতের
কলকাতা: নিয়মিত রক্ত পরীক্ষা আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল এবার তাঁকে নিয়মিত পুষ্টি দেওয়ার প্রক্রিয়াও বন্ধ করে দেওয়া হল৷ এইমস-এ হরিশ রানার ইচ্ছামৃত্যুর প্রক্রিয়া সম্পন্ন করার পদ্ধতি শুরু হয়েছে৷ তাঁর জীবন রক্ষাকারী ব্যবস্থা, যার মধ্যে ফিডিং টিউব এবং ভেন্টিলেটর- তা খুলে নেওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৩ বছর ধরে কোমায় থাকা হরিশ রানাকে এখন জেনারেল বেডে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে হরিশ রানার অবস্থা স্থিতিশীল। সুপ্রিম কোর্ট হরিশ রানাকে ইচ্ছামৃত্যুর অনুমতি দেওয়ার পর, এইমসের একটি মেডিকেল বোর্ড তাঁর অবস্থা পর্যবেক্ষণ করছে। যদিও হরিশ রানার ফিডিং টিউব খুলে ফেলা হয়েছে৷ Photo- Collected
advertisement
নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদিক সায়েন্সেস (এইমস)-এর একটি সূত্র জানিয়েছে যে, ভর্তি হওয়ার পর থেকেই হরিশের জন্য ইচ্ছামৃত্যুর প্রক্রিয়া শুরু করা হয়েছিল এবং তার পুষ্টি সহায়ক ব্যবস্থা সরিয়ে নেওয়া হয়েছিল। এছাড়াও, তাকে কোনও ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হয়নি। বর্তমানে তাঁকে শুধু কয়েকটি ওষুধ দেওয়া হচ্ছে, যেগুলির বেশিরভাগই মস্তিষ্কের জন্য ব্যবহৃত ওষুধ।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
সর্বোত্তম স্বার্থ নীতি কী?ইচ্ছামৃত্যুর ক্ষেত্রে প্রোটোকল হল সর্বোত্তম স্বার্থ নীতি। যখন কোনো রোগী নিজের সিদ্ধান্ত নিতে পারেন না, তখন মেডিকেল বোর্ড এবং পরিবারের সদস্যদের জিজ্ঞাসা করা উচিত যে রোগী কী চাইতেন। হরিশ রানা মামলাতেও একই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল। এমনকি সুপ্রিম কোর্টের বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি কেভি বিশ্বনাথনও হরিশ রানাকে পরোক্ষ ইচ্ছামৃত্যু মঞ্জুর করার সিদ্ধান্তে রোগীর সর্বোত্তম স্বার্থের কথা উল্লেখ করেছিলেন।
advertisement
আদালত ৩০ দিনের বিবেচনার সময়সীমা নির্ধারন করেছেহরিশ রানার মামলায়, আদালত ৩০ দিনের বিবেচনার সময়সীমা প্রদান করপেছে, কারণ মেডিকেল বোর্ড এবং পরিবারের সদস্যরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন যে হরিশ রানার সুস্থ হয়ে ওঠা এখন তার নাগালের বাইরে। ফলস্বরূপ, হরিশ রানার জন্য ইচ্ছামৃত্যুর প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।









