এবার 'চোর চোর স্লোগানে' সজল-সুকান্তদের দিকে ধেয়ে এল...! শনির পর রবিতেও বরানগরে তুলকালাম!
- Published by:Sudip Paul
Last Updated:
Sayantika Banerjee vs Sajal Ghosh: শনিবারের পর ফের উত্তপ্ত বরানগর। রবিবার পাল্টা সজল ঘোষের প্রচারে পাল্টা স্লোগান দিল তৃণমূল কংগ্রেস। ফের উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।
সুবীর দে, বরানগর: ভোট বঙ্গে চড়ছে রাজনীতির পারদ। আর অসংখ্য হাইভোল্টেজ লড়াইয়ের মধ্যে অন্যতম হল বরানগর কেন্দ্র। শনিবারের পর রবিবারও বরানগরে তুলকালাম। শনিবার তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার লাগানো ঘিরে সংঘর্ষে জড়িয়েছিল তৃণমূল-বিজেপি। খোদ মাইক হাতে সায়ন্তিকার বিরদ্ধে ‘সায়ন্তিকা গো ব্যাক। চোর এমএলএ গো ব্যাক’ স্লোগান দেন সজল ঘোষ। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় র্যাফও। রবিতে পাল্টা দিল তৃণমূল।
সাময়ীকভাবে গরমাগরম পরিস্থিতি শান্ত হলেও এলাকায় চাপা উত্তেজনা ছিল। কিন্তু সুযোগ পেতেই রবিবার পাল্টা সজল ঘোষের প্রচারে পাল্টা স্লোগান দিল তৃণমূল কংগ্রেস। ফের উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। রবিবার প্রচারে বরানগর এলাকায় তাপস রায় ও সুকান্ত মজুমদারকে সঙ্গে নিয়ে পথে নামেন বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষ। সেই সময় বরানগরের রাস্তায় তাদের হাটতে দেখে হঠাৎই তৃণমূল কর্মীদের চোর চোর স্লোগান ধেয়ে আসে।
advertisement
সজল ঘোষ, তাপস রায় ও সুকান্ত মজুমদারকে স্লোগান-শাউটিং করে তৃণমূল কর্মীরা। চোর, গো ব্যাক স্লোগান দেয় শাসক দলের সমর্থকরা। পাল্টা বিজেপি কর্মীদের স্লোগানে ফের উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় বরানগরে। সুকান্ত মজুমদারের বক্তব্য, পুলিশ তৃণমূলের কেনা গোলাম,কেন্দ্র বাহিনীকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারছেন না, নির্দেশ দিতে পারছেন না,তৃণমূল ভয় পেয়ে এই ধরনের হামলা বারংবার করছে, তৃণমূল যত হামলা করবে আমরাও দেখে নেবো।
advertisement
advertisement
আরও পড়ুনঃ KKR News: ১৮ বছরের বিশ্বচ্যাম্পিয়ন বোলার আসছে কেকেআরে! বড় চমক দিতে তৈরি কলকাতা! জেনে নিন বিস্তারিত
প্রসঙ্গত, এর আগে উপনির্বাচনেও বরানগরে মুখোমুখি হয়েছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও সজল ঘোষ। সেবার সায়ন্তিকা জয়ের হাসি হেসেছিল। যদিও ব্যবধান অনেকটা কমিয়েছিলেন সজল ঘোষ। এবার ফের একবার মুখোমুখি তারা। দুই তরফই জয় নিশ্চিত করতে ও ভোটযুদ্ধের ময়দানে একে অপরকে এক ইঞ্চিও জমি ছাড়ছে না। এখনও নির্বাচনের এক মাস বাকি। বরানগরের লড়াই আগামি দিনে কোনদিকে এগোয় সেদিকেই নজর সকলের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 22, 2026 9:28 PM IST










