South 24 Parganas News: হাজার হাজার লোক, ভাঙড়ে যেন জনজোয়ার... ‘আইএসএফ কোনও ফ্যাক্টর নয়’—হুঙ্কার সায়নীর
- Reported by:Suman Saha
- Published by:Rachana Majumder
Last Updated:
পাশাপাশি নিজের সাংসদ তহবিল থেকে ১ কোটি ৮০ লক্ষ টাকার উন্নয়নমূলক কাজ ভাঙড়ে চলছে বলেও দাবি করেন তিনি। সব মিলিয়ে, জাগুলগাছির এই পথসভা ও মিছিল ঘিরে ভাঙড়ের রাজনৈতিক উত্তাপ চরমে উঠেছে।
দক্ষিণ ২৪ পরগনা, ভাঙড়, সুমন সাহা: ভাঙড় বিধানসভা কেন্দ্রে রবিবারের নির্বাচনী প্রচার কার্যত রূপ নিল শক্তি প্রদর্শনের মঞ্চে। তৃণমূল কংগ্রেস প্রার্থী শওকত মোল্লা-র সমর্থনে জাগুলগাছি এলাকায় আয়োজিত বিশাল পথসভা ও মহা মিছিল ঘিরে তৈরি হয় জনসমুদ্রের আবহ। কর্মসূচিতে উপস্থিত ছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সায়নী ঘোষ এবং ক্যানিং পূর্বের প্রার্থী বাহারুল ইসলাম।
হাজার হাজার কর্মী-সমর্থকের ঢল নামায় পুরো এলাকা কার্যত উত্তপ্ত হয়ে ওঠে নির্বাচনী আবেগে। মঞ্চ থেকে বিরোধীদের বিরুদ্ধে তীব্র সুরে আক্রমণ শানান সায়নী ঘোষ। তিনি স্পষ্ট বার্তা দেন, তৃণমূল কংগ্রেস কোনও মৌসুমি দল নয়, আমরা ৩৬৫ দিন মানুষের পাশে থাকি। মমতা বন্দ্যোপাধ্যায়-এর নেতৃত্বে এই ধারাই আমাদের শক্তি।তাঁর দাবি, গত কয়েক বছরে শওকত মোল্লা-র নেতৃত্বে ভাঙড়ে উন্নয়নের যে কাজ হয়েছে, তা মানুষ নিজের চোখে দেখেছে।আইএসএফ-কে কার্যত গুরুত্বহীন বলে কটাক্ষ করে তিনি বলেন, ‘ভাঙড়ে আইএসএফ কোনও ফ্যাক্টরই নয়। লোকসভা নির্বাচনে আমাকে নিয়ে অনেক কথা বলা হয়েছিল, কিন্তু মানুষ ভোটের মাধ্যমে জবাব দিয়েছে।
advertisement
‘

advertisement
নিজের প্রাপ্ত ভোটের উল্লেখ করে তিনি জানান, “আমি এখানে ৮৭ হাজার ভোট পেয়েছি এটাই প্রমাণ মানুষের সমর্থন কোথায়। ২০২১ সালের প্রসঙ্গ টেনে সায়নী ঘোষ বলেন, সময়ের সঙ্গে অনেক কিছু বদলেছে, কিন্তু উন্নয়নের গতি সেভাবে বাড়েনি। এবার মানুষ উন্নয়নের প্রশ্নেই ভোট দেবে। একইসঙ্গে বিজেপির বিরুদ্ধে ধর্মীয় মেরুকরণের অভিযোগ তুলে তিনি বলেন, এই রাজনীতির সঙ্গে বাংলার সংস্কৃতি খাপ খায় না।ভাঙড়ের বর্তমান বিধায়ক নওশাদ সিদ্দিকী-কে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, “উনি উন্নয়নের হিসাব দিন। আমরা বলতে পারি, শওকত মোল্লা-র নেতৃত্বে একদিনেই ৬৫টি রাস্তার কাজ হয়েছে।“
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 22, 2026 7:22 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News: হাজার হাজার লোক, ভাঙড়ে যেন জনজোয়ার... ‘আইএসএফ কোনও ফ্যাক্টর নয়’—হুঙ্কার সায়নীর









