advertisement

North Bengal Weather Update: উত্তরবঙ্গের আকাশে কালো মেঘের ছায়া! কোন কোন জেলায় ধেয়ে আসছে ব্যাপক ঝড়-বৃষ্টি, জানালো হাওয়া অফিস

Last Updated:
North Bengal Weather Update Today: উত্তরবঙ্গের আকাশে দুর্যোগের ঘনঘটা। উত্তরবঙ্গের একাংশের আকাশ মেঘলা, ঝড়-বৃষ্টির সর্তকতা রয়েছে একাধিক জেলায়। যদিও উত্তরের পাহাড় থেকে জঙ্গলের আবহাওয়া মনোরম।
1/6
নিম্নচাপ অক্ষরেখা, পশ্চিমী ঝঞ্ঝার সক্রিয়তার কারণে বিপুল পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করেছে পশ্চিমবঙ্গের পরিমণ্ডলে। আর এর প্রভাবেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা ঝড়-বৃষ্টির মুখোমুখি হওয়ার পাশাপাশি ঝড়-জলের মুখোমুখি উত্তরবঙ্গের জেলাগুলিও। (তথ্য: পার্থপ্রতিম সরকার)

2/6
আজ মঙ্গলবার উত্তরবঙ্গের আবহাওয়া সংক্রান্ত যে রিপোর্ট পাওয়া গিয়েছে তা থেকে জানা যাচ্ছে, উত্তরবঙ্গের একাংশের আকাশ মেঘলা, ঝড়-বৃষ্টির সর্তকতা রয়েছে একাধিক জেলায়। যদিও উত্তরের পাহাড় থেকে জঙ্গলের আবহাওয়া মনোরম। অন্যদিকে ঝড়-বৃষ্টির কারণে উত্তরবঙ্গের জেলায় জেলায় নেমেছে পারদ।

3/6
আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী আজ মঙ্গলবার শিলিগুড়ির আকাশ মেঘলা। সকাল থেকে দফায় দফায় বৃষ্টি। সর্বনিম্ন তাপমাত্রার পারদ ১৭ ডিগ্রি সেলসিয়াস ছিল।

4/6
শিলিগুড়ির পাশাপাশি দার্জিলিং ও কালিম্পং জেলাতেও আকাশ মেঘলা। পাহাড়ে এখন শীতের চেনা ছবি। দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস এবং কালিম্পংয়ের ১২ থেকে ১৩ ডিগ্রি। দার্জিলিং ও কালিম্পং জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বজায় রয়েছে ঠান্ডার মুড।

5/6
এছাড়াও আকাশ মেঘলা জলপাইগুড়ি, ডুয়ার্স, আলিপুরদুয়ারে। জলপাইগুড়িতে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.০৭ ডিগ্রি সেলসিয়াস, আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.০৮ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস, কোচবিহারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস।

6/6
অন্যদিকে ইসলামপুর, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুরের আকাশ পরিষ্কার। ইসলামপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস, গঙ্গারামপুরের ১৭ ডিগ্রি সেলসিয়াস এবং দক্ষিণ দিনাজপুরের ১৮.০৩ ডিগ্রি সেলসিয়াস।