advertisement

West Medinipur News: ডেবরায় পানীয় জলের হাহাকার! PHE-র পাম্প খারাপ হয়ে বিপত্তি, প্রায় চার মাস ধরে বিপাকে ৬০টি পরিবার

Last Updated:

West Medinipur News: কথায় আছে জলই জীবন। স্নান করা, বাসন মাজা থেকে খাবার তৈরি, সবকিছুতেই জলের প্রয়োজন হয়। বিগত প্রায় চার মাস ধরে সেই জলের সমস্যায় ভুগছে ডেবরার ৬০টি পরিবার।

জলের সংকটে নাজেহাল ডেবরার একাধিক পরিবার
জলের সংকটে নাজেহাল ডেবরার একাধিক পরিবার
ডেবরা, পশ্চিম মেদিনীপুর, দিগ্বিজয় মাহালিঃ প্রায় চার মাস ধরে PHE-এর পানীয় জলের পাম্প খারাপ। ফলে জল পাচ্ছে না পশ্চিম মেদিনীপুরের ডেবরার ষাঁড়পুর এলাকার ৬০টি পরিবার। স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন আধিকারিককে জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ।
জানা গিয়েছে, ডেবরার এই এলাকার বাসিন্দারা বিগত প্রায় চার মাস ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন। কখনও স্কুলের টিউবওয়েল, কখনও আবার লোকের বাড়ির ব্যক্তিগত সাবমার্সিবল পাম্প থেকে জল নিয়ে ব্যবহার করতে হচ্ছে। সব মিলিয়ে, নিত্যদিনের অসুবিধা লেগেই রয়েছে।
আরও পড়ুনঃ অসামাজিক কার্যকলাপ-নির্বাচনবিধি লঙ্ঘন অতীত! এবার গাড়িতে বসানো সিসিটিভি থেকে চলবে নজরদারি, ভোটের আগে মালদহে নিরাপত্তার কড়াকড়ি
PHE-এর পাম্প খারাপ হওয়ার জন্য পানীয় জলের এই সংকট নাকি অন্য কোনও কারণে এই অবস্থা সেটা কেউ জানে না। তবে দ্রুত পানীয় জলের দাবি জানিয়েছেন এলাকাবাসী। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান।
advertisement
advertisement
এই বিষয়ে ৯ নং ষাঁড়পুর লোয়াদা গ্রাম পঞ্চায়েতের প্রধান পিঙ্কু সোনা পন্ডা জানান, ওই এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে। PHE-এর পাম্প দু’বার খারাপ হয়ে গিয়েছিল। আমরা দু’বারই সারিয়েছি। কিন্তু আবার সেই একই অবস্থা। কী করা যায় আমরা দেখছি। দ্রুত পানীয় জলের ব্যবস্থা করা হবে। সত্যিই ওই এলাকায় জলের অভার রয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Medinipur News: ডেবরায় পানীয় জলের হাহাকার! PHE-র পাম্প খারাপ হয়ে বিপত্তি, প্রায় চার মাস ধরে বিপাকে ৬০টি পরিবার
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ২৪ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ২৪ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ২৪ মার্চ, ২০২৬

  • আজকের দিন কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement