advertisement

WB Assembly Election 2026: হাতে কেটলি, মুখে হাসি! ভোটারদের মন জিততে প্রার্থীর অভিনব স্টাইল, চা বিক্রেতার ভূমিকায় রায়দিঘির তৃণমূল প্রার্থী

Last Updated:

West Bengal Assembly Election 2026: কেউ দৌড়চ্ছেন, কেউ আবার চা বানাচ্ছেন! রায়দিঘিতে জনসংযোগের নয়া কৌশল তৃণমূল প্রার্থীর। ভোটারদের মন জয় করতে চায়ের দোকানে চা বিক্রেতার ভূমিকায় দেখা গেল তাঁকে।

+
চা

চা বানাচ্ছেন রায়দিঘির তৃণমূল প্রার্থী

রায়দিঘি, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: জনসংযোগ বাড়াতে চা বিক্রেতার ভূমিকায় রায়দিঘির তৃণমূল প্রার্থী। নিজে চা তৈরি করে পথ চলতি মানুষের হাতে তুলে দিচ্ছেন চা। প্রচারে নেমে তাকে এই ভূমিকায় দেখে চমকে উঠছেন অনেকেই। চা বানিয়ে রীতিমতো ক্রেতাদের পরিবেশন করেন তিনি। প্রচারে অভিনবত্ব এনে সাধারণ মানুষের মনে জায়গা করে নিতে চাইছেন তাপস। ফলে এই কাজ তিনি করেছেন বলে মত অধিকাংশজনের।
রায়দিঘি বিধানসভার বিভিন্ন এলাকায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচার করছেন তিনি। প্রার্থী হিসেবে এবার তিনি তৃণমূলের নতুন মুখ। গতবারের জয়ী প্রার্থী অলোক জলদাতার পরিবর্তে তাঁকে প্রার্থী করেছে দল। প্রচারে বের হয়ে তিনি কখনও ঢাক বাজাচ্ছেন। সবকিছুই সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্য তিনি করছেন বলে জানিয়েছেন। অপরদিকে তিনি একজন নাট্য ব্যক্তিত্ব।
advertisement
advertisement
প্রচার চলাকালীন তিনি বিভিন্ন কাজ করে মানুষের মন জয় করার চেষ্টা করছেন। প্রার্থী তাপস মণ্ডলের প্রচার চলাকালীন তেলিপুকুর এলাকায় রাস্তার পাশের একটি চায়ের দোকানে সটান ঢুকে চা বানানো শুরু করেন। এরপর নিজে হাতে উপস্থিত ক্রেতাদের চা ও বিস্কুট বিক্রি করেন তিনি। চা তৈরির ফাঁকে তৃণমূল প্রার্থী ক্রেতাদের সঙ্গে আলাপচারিতাও সারেন। শোনেন তাঁদের অভাব অভিযোগের কথা। রায়দিঘি কেন্দ্রে তাঁকে ভোট দেওয়ার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানান তিনি। তাঁর দাবি, রাজ্যে চতুর্থবার ক্ষমতায় আসছে তৃণমূল কংগ্রেস।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তৃণমূল প্রার্থীর নির্বাচনী প্রচার কৌশলের অভিনবত্ব উপভোগ করেন সেইসময় চায়ের দোকান সংলগ্ন এলাকায় উপস্থিত মানুষজন। পথচলতি অনেকে বিষয়টি নিয়ে বেশ কৌতূহলী হয়ে পড়েন। শুধু চায়ের দোকানে জনসংযোগই নয়, তৃণমূল প্রার্থী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিধানসভার বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছেন।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
WB Assembly Election 2026: হাতে কেটলি, মুখে হাসি! ভোটারদের মন জিততে প্রার্থীর অভিনব স্টাইল, চা বিক্রেতার ভূমিকায় রায়দিঘির তৃণমূল প্রার্থী
Next Article
advertisement
‘এনার্জি লকডাউন’ কী? ফের কি লকডাউনের সম্ভাবনা? হঠাৎ এত বছর পর কেন ট্রেন্ডিং এই শব্দ
‘এনার্জি লকডাউন’ কী? ফের কি লকডাউনের সম্ভাবনা? হঠাৎ এত বছর পর কেন ট্রেন্ডিং এই শব্দ
  • ‘এনার্জি লকডাউন’ কী?

  • ফের কি লকডাউনের সম্ভাবনা?

  • হঠাৎ এত বছর পর কেন ট্রেন্ডিং এই শব্দ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement