advertisement

WB Assembly Election 2026: ভোটের প্রচারে ম্যারাথন! ১২ কিমি দৌড়ে অভিষেকের সভায় পৌঁছলেন তৃণমূল প্রার্থী, তাক লাগানো কাণ্ড মেদিনীপুরে

Last Updated:

West Bengal Assembly Election 2026: ভোটের প্রচারে এবার নতুন চমক মেদিনীপুরে। ১২ কিলোমিটার রাস্তা দৌড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় পৌঁছলেন তৃণমূল প্রার্থী। জনসংযোগের এই বিশেষ কৌশল এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

+
কেশিয়াড়ি

কেশিয়াড়ি তৃণমূল প্রার্থী রামজীবন মান্ডি প্রায় ১২ কিলোমিটার দৌড়ে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর সভাস্থলে।

দাঁতন, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: পশ্চিম মেদিনীপুরের রাজনৈতিক প্রচারে এক ভিন্ন ছবি নজর কেড়েছে সাধারণ মানুষের। প্রচারের চিরাচরিত ধারা ভেঙে খেলোয়াড়ের পোশাকেই জাতীয় সড়কে দৌড়ে জনসংযোগ সারলেন কেশিয়াড়ি তৃণমূল প্রার্থী রামজীবন মান্ডি। প্রায় ১২ কিলোমিটার দৌড়ে তিনি পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর সভাস্থলে। বুধবার দাঁতনের ঘোলাই এলাকায় দুপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে মনোহরপুর থেকে দাঁতন বাজার হয়ে দৌড় শুরু করেন রামজীবন মান্ডি। পথে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, তাদের কাছে পৌঁছে দেন স্বাস্থ্য সচেতনতার বার্তা এবং পাশাপাশি তৃণমূল কংগ্রেসকে সমর্থনের আহ্বান জানান।
রামজীবন মান্ডি শুধুমাত্র একজন রাজনৈতিক প্রার্থী নন, তিনি পেশায় একজন শিক্ষক এবং পাশাপাশি একজন দক্ষ দৌড়বিদ। দীর্ঘদিন ধরে বিভিন্ন দূরপাল্লার রোড রেস প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তিনি এবং একাধিক পুরস্কারও জিতেছেন। প্রতিদিনের নিয়মিত শরীরচর্চা তার জীবনের অবিচ্ছেদ্য অংশ। সেই অভ্যাসকেই এবার তিনি যুক্ত করেছেন নির্বাচনী প্রচারের সঙ্গে।
advertisement
advertisement
যেখানে অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা প্রচারের জন্য গাড়ি বা বাইকের উপর নির্ভর করছেন, সেখানে সম্পূর্ণ ব্যতিক্রমী পথে হেঁটে—বা বলা ভাল দৌড়ে—মানুষের কাছে পৌঁছনোর চেষ্টা করছেন তিনি। এই উদ্যোগ একদিকে যেমন তার ব্যক্তিগত ফিটনেসের পরিচয় বহন করছে, অন্যদিকে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের এক অভিনব মাধ্যম হয়ে উঠেছে। রাস্তায় যাদের সঙ্গেই তার দেখা হয়েছে, তাদের সঙ্গে কথোপকথনের মাধ্যমে তিনি ভোটের গুরুত্ব বোঝানোর পাশাপাশি সুস্থ জীবনযাপনের দিকেও জোর দিয়েছেন। গ্রাম থেকে শহর, সর্বত্র মানুষের সাড়া মিলেছে তার এই উদ্যোগে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রাজনৈতিক প্রচারে এমন অভিনব উদ্যোগ ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। অনেকেই মনে করছেন, এই ধরনের জনসংযোগ পদ্ধতি ভোটারদের মনে আলাদা প্রভাব ফেলতে সক্ষম হবে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
WB Assembly Election 2026: ভোটের প্রচারে ম্যারাথন! ১২ কিমি দৌড়ে অভিষেকের সভায় পৌঁছলেন তৃণমূল প্রার্থী, তাক লাগানো কাণ্ড মেদিনীপুরে
Next Article
advertisement
নজরে 'ব্যাটেল গ্রাউন্ড' নন্দীগ্রাম...! অভিষেক, শুভেন্দুর সভা-পাল্টা সভা ঘিরে চড়ছে পারদ, তৃণমূল-বিজেপির মেগা টক্কর
নজরে 'ব্যাটেল গ্রাউন্ড' নন্দীগ্রাম...! অভিষেক, শুভেন্দুর সভা-পাল্টা সভা ঘিরে চড়ছে পারদ
  • নন্দীগ্রামে অভিষেক, শুভেন্দু

  • সভা-পাল্টা সভা ঘিরে চড়ছে পারদ!

  • তৃণমূল-বিজেপির মেগা টক্কর...

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement